News Flash

  • Home
  • Uncategorized
  • এখন থেকে রুপোর পদক জয়ী অলিম্পিয়ান হলেন যোগেশ্বর দত্ত
Image

এখন থেকে রুপোর পদক জয়ী অলিম্পিয়ান হলেন যোগেশ্বর দত্ত

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.) : আর ব্রোঞ্জ নয়, এখন থেকে রুপোর পদক জয়ী অলিম্পিয়ান হলেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত| YOGESHলন্ডন অলিম্পিকে পাওয়া ব্রোঞ্জ পদক বদলে গেল রুপোয়| ৪ বছর আগে লন্ডন অলিম্পিকে ৬০ কেজি কুস্তিতে রূপো জেতা রাশিয়ার কুস্তিগীর বেসিক কুদুখোভ ডোপ টেস্টে ফেল করায় তাঁর মেডেল কেড়ে নেওয়া হয়েছে| ফলে যোগেশ্বরের ৪ বছর আগের ব্রোঞ্জ এবার রূপোর ঝিলিক দিচ্ছে| আর এই পদক তিনি জাতির উদ্দেশে উত্সর্গ কেরছেন তিনি|

লন্ডন অলিম্পিকের এক বছর পর গাড়ি দুর্ঘটনায় মারা যান ওই রুশ কুস্তিগীর| কিন্তু জানা যাচ্ছে, ৪বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ২বার অলিম্পিকে মেডেল পাওয়া খেলোয়াড়টি সে সময় ডোপ টেস্টে ধরা পড়েছিলেন| ফলে তাঁর মেডেল দেওয়া হচ্ছে ব্রোঞ্জ পাওয়া যোগেশ্বর দত্তকে| ফলে শুধু সুশীল কুমারই নন, লন্ডন থেকে যোগেশ্বরও রূপো পেয়েছিলেন বলতে হবে|

সদ্য শেষ হওয়া রিও অলিম্পিকে কুস্তিতে নকআউটের প্রথম পর্যালয়েই হেরে গিয়ে বিদায় নিতে হয় যোগেশ্বরকে| এরপর সলমনের ভক্তদের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন এই কুস্তিগীর যদিও তিনি এর যোগ্য জবাব দিয়েছেন| তবে রিও-তে ভাগ্য সুপ্রসন্ন না হলেও| লন্ডন অলিম্পিকের পদক নিয়ে ফের একবার গর্বিত হওয়ার মূহুর্ত তৈরি হল যোগেশ্বরের কাছে| তাঁর ব্রোঞ্জ পদক বদলে রুপো হওয়ার খবরের সত্যতা স্বীকার করে নিয়ে যোগেশ্বর জানিয়েছেন, জাতির উদ্দেশে নতুন মেডেল উত্সর্গ করছেন তিনি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top