News Flash

  • Home
  • Uncategorized
  • হায়দরাবাদের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৮
Image

হায়দরাবাদের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৮

হায়দরাবাদ, ৩১ আগস্ট (হি.স.): হায়দরাবাদের কাছে আউটার রিং রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন গাড়ির চালক road acccident copyসহ একই পরিবারের মোট ৮ জন| দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ১ জন| সঙ্কটজনক অবস্থায় তাঁকে নিকবটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে রাঙ্গা রেড্ডি জেলার মেদচাল মণ্ডলে সুথারিগুদা এলাকায়, দু’টি গাড়ির মাঝখানে পড়ে গিয়ে চুরমার হয়ে যায় তাভেরা গাড়ি| ঘটনাস্থলেই মৃতু্য হয় তাভেরা গাড়িতে থাকা ৮ জন যাত্রীর| গুরুতর জখম অবস্থায় ১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|
মৃত ৮ জনের মধ্যে ৭ জনকে শনাক্ত করা গিয়েছে| মৃতরা হলেন, অখিল (১৯), ইমরোজ (২৫), সখাভাথ (৩০), ইরফান (১৮), ফিরোজ (২২), নিশাদ (২৪) এবং আকবর (২৮)| গাড়ির চালকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি| পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মেডাক জেলা থেকে হায়দরাবাদ আসছিলেন তাঁরা|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top