News Flash

  • Home
  • Uncategorized
  • ডেঙ্গু মোকাবিলায় এবার ময়দানে নামলো লোকশিল্পী দল
Image

ডেঙ্গু মোকাবিলায় এবার ময়দানে নামলো লোকশিল্পী দল

বালুরঘাট, ৩১ আগস্ট (হি.স): জেলা প্রশাসনের সাথে হাত মিলিয়ে ডেঙ্গু মোকাবিলায় এবার ময়দানে নামলো লোকশিল্পী দল| mosquitবুধবার বালুরঘাট শহরের জেলা প্রশাসনিক ভবনের সামনে বাউল গানের মাধ্যমে ডেঙ্গু সচেতনতা তুলে ধরলেন দক্ষিণ দিনাজপুরের অমৃত বাউল লোক গান প্রসার সমিতির কর্মকর্তারা| এদিন দুপুরের একটি র‌্যালি করে বালুরঘাট শহর পরিক্রম করে সংগঠনের সদস্যরা| জেলার বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা ওই র‌্যালিতে অংশগ্রহণ করেন| র‌্যালি শেষে জেলা প্রশাসনিক ভবনের সামনে বাউল গানের মাধ্যমে ডেঙ্গু নিয়ে একাধীক সচেতনতা মূলক প্রচার করা হয়| উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর আক্রমণের ঘটনা ঘটেছে| জেলার বিভিন্ন হাসপাতালে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন হয়ে পড়ে জেলা স্বাস্থ্য দপ্তর| তার পরেই প্রশাসনের তরফে শুরু হয় বিভিন্ন প্রচারভিযান| এবার সেই প্রচারে যোগ হলো লোক সংস্কৃতির দল| এখন যৌথ প্রচারে আরো বেশী সচেতন হবে সাধারণ মানুষ বলে মনে করা হচ্ছে| সংগঠনের রাজ্য সহ সম্পাদক অখিল বর্মণ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে শিল্পীদের পাশে দাড়িয়েছেন, তাতে শিল্পীরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন| সেকারণেই আমরা রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে বিনা পয়সায় ডেঙ্গু রোধে সচেতনতা মূলক প্রচারে নেমেছি| বিভিন্ন ধরনের প্ল্যাকার্ট বানিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top