News Flash

  • Home
  • Uncategorized
  • বামফ্রন্ট সরকারকে বাঁকা পথে ঠেলে ফেলার চক্রান্ত হচ্ছে ঃ ডিওয়াইএফআই
Image

বামফ্রন্ট সরকারকে বাঁকা পথে ঠেলে ফেলার চক্রান্ত হচ্ছে ঃ ডিওয়াইএফআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ সাম্প্রদায়িকতা, নৈরাজ্য ও বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী৷ সোমবার আগরতলা সিটি সেন্টারের DYFIসামনে শহীদান দিবস উপলক্ষ্যে বক্তব্য  রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, বাম ছাত্র যুব সংগঠন যখন শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে মিছিল করছে ঠিক সে সময়ে ষড়যন্ত্রকারীরা  সক্রিয় হয়ে উঠেছে৷ তারা রাজ্যের মানুষের চোখের মণি বামফ্রন্ট সরকারকে পেছন দিক থেকে বাঁকা পথে ঠেলে ফেলে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে৷ এসব বিষয়ে জনগণকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ গত ২৩ আগস্টের ঘটনা উল্লেখ করে অমল চক্রবর্তী বলেন, এর পেছনে ষড়যন্ত্রকারীদের যথেষ্ট মদত ছিল৷ তাদের মদতেই রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু রাজ্যের শান্তিকামী জনগণ অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন ষড়যন্ত্রের শিকার হয়ে আতঙ্কে যেসব মানুষ বিশেষ করে ছাত্রছাত্রীরা আগরতলা শহর এলাকা ছেড়ে বাড়িঘরে ফিরে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য ছাত্র যুব সংগঠন বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে৷ তিনি বলেন রাজ্যে উন্নয়নের মূল সোপান হল জাতি উপজাতি ঐক্য ও মেলবন্ধন৷ এই ঐক্য ও মেলবন্ধনের মধ্যে চির ধরানোর যে কোন প্রয়াস ব্যর্থ করতে ছাত্র যুব সমাজকে আরো এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top