News Flash

  • Home
  • Uncategorized
  • শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের দোতলায় আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক
Image

শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের দোতলায় আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

কলকাতা, ২৯ আগস্ট (হি.স.): মুর্শিদাবাদ মেডিক্যালে আগুন আতঙ্ক এখনও ফিকে হয়ে যায়নি| এরই মধ্যে ফের সরকারি fire phtoহাসপাতালে অগ্নিকাণ্ড| সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের দোতলায় ল্যাবরেটরিতে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পেঁ ছয় দমকলের ৫ ইঞ্জিন| ততক্ষণে গোটা হাসপাতাল চত্বরে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে| ঘন্টাখানেকের চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে| আগুন লাগার প্রকৃত কারণ জানা গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে| অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের বহিরবিভাগের পরিষেবা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে| সব রোগীই নিরাপদে আছেন|

পুলিশ ও দমকল জানিয়েছে, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের দোতলায় ল্যাবে আগুন লাগে| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোতলার ওই ঘর থেকে হঠাত্ই কালো ধেঁায়া বেরোতে দেখা যায়| এই খবর ছড়িয়ে পড়তেই রোগীদের মধ্যে আতঙ্ক ছড়ায়| গত শনিবারই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পদপিষ্ট হয়ে দুই জনের মৃতু্য হয়|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top