News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠানকোট হামলার ছক পাকিস্তানেই, ইসলামাবাদকে চাপে ফেলল ওয়াশিংটন
Image

পাঠানকোট হামলার ছক পাকিস্তানেই, ইসলামাবাদকে চাপে ফেলল ওয়াশিংটন

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে হামলা নিয়ে পাকিস্তানকে প্রবল চাপে ফেলে দিল ওয়াশিংটন| USAপাঠানকোট হামলায় পাকিাস্তান যোগের আরও গুরুত্বপূর্ণ নতুন তথ্য পেশ করলেন মার্কিন গোয়েন্দারা| তথ্যপ্রমাণ তুলে দিয়ে তারা জানিয়েছে হামলার ছক কষা হয়েছে পাকিস্তান থেকেই| হামলায় জৈশ নেতা মাসুদ আজহারের যোগসাজশ নিয়ে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ| মার্কিন যুক্তরাষ্ট্র এনআইএ-কে জানিয়েছে জৈশ হ্যান্ডলারদের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট এবং তাদের আর্থিক মদতদাতা সংস্থা আল রহমত ট্রাস্ট-এর আইপি অ্যাড্রেস পাকিস্তানের|
মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, এনআইএ-র দেওয়া পাঠানকোট হামলার মূলচক্রীর ফেসবুক অ্যাকাউন্টের আইপি অ্যাড্রেস ও এই হামলায় অর্থ যোগানকারী আল রহমত ট্রাস্টের ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটি পাকিস্তানের বলে জানা গিয়েছে| পাশাপাশি জইশ জঙ্গি কাসিফ জানের ফেসবুক গ্রুপের বন্ধুরা যে জেহাদের সঙ্গে যুক্ত তার প্রমাণ মিলেছে| আর জইশ-র তরফে ওই হামলায় মৃত চার জঙ্গি নাসির হুসেন, হাফিজ আবু বকর, উমর ফারুখ ও আবদুল কৌয়ামের ছবি পোস্ট করা হয়েছিল|
পাঠানকোটে বায়ুসেনার ঘঁাটিতে হামলা চালানোর সময়ে আল রহমত ট্রাস্টের তরফে যে ওয়েবপেজ দুটি ইন্টারনেট ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করা হয়েছিল তাতে করাচির মালহিরের রাফা-ই-আম সোসাইটির ঠিকানা রয়েছে| দুটি ওয়েবসাইটের ই-মেল অ্যাড্রেসও তারিক সিদ্দিকি নামক এক ব্যক্তির নামে নথিভুক্ত|
\ইশ জঙ্গি কাসিফ জানের ফেসুবক অ্যাকাউন্টটি তৈরি করতে যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল তা থেকে পঞ্জাবের পুলিশ সুপার সালবিন্দার সিংকে অপহরণ করার পর এক জঙ্গি ফোন করে| জঙ্গিরা আরও একটা ফোন নম্বর ব্যবহার করেছিল ওই হামলার সময়| সেই নম্বরটি মোল্লা দাদউল্লা নামে এক ব্যক্তির| ওই নম্বর দিয়েই আবার তার ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে জানা গিয়েছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top