News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তি সম্প্রীতি অটুট রাখার জন্য জনগণকে সচেতন করতে সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আহ্বান
Image

শান্তি সম্প্রীতি অটুট রাখার জন্য জনগণকে সচেতন করতে সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যে শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ অটুট রাখতে এবং CM MANIKজনসাধারণকে আরো সচেতন করতে সংবাদপত্র ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি সংবাদপত্রের সম্পাদকগণকেও তাদের সম্পাদকীয় কলমে এবিষয়ে জনমত গড়ে তুলতে নিজ নিজ মত প্রকাশ করার অনুরোধ জানিয়েছেন৷ আজ আগরতলা প্রেস ক্লাবের ১৩-তম স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার এই অভিমত ব্যক্ত করেন৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও রাজনৈতিক দল দেশে অসহিষ্ণুতা বজায় রাখার অপপ্রয়াস নিয়েছে৷ পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা রয়েছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন৷ স্বেচ্ছা রক্তদানে প্রেস ক্লাবের এই উদ্যোগকে প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে বর্তমানে ৯৭ থেকে ৯৮ শতাংশ রক্ত স্বেচছায় সংগৃহীত হয়৷ স্বেচ্ছায় চক্ষুদানে খানিকটা পিছিয়ে থাকলেও মরণোত্তর দেহদানে এগিয়ে আছে৷ এখন পর্যন্ত ১৩০০ জনেরও বেশি মানুষ আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে মরণোত্তর দেহদানে অঙ্গীকার করেছেন৷ জমা পড়েছে ৬৫টি মরণোত্তর দেহ৷ শিবিরে ১৩ জন সাংবাদিক স্বেচ্ছায় রক্তদান করেন৷ এর মধ্যে একজন মহিলা স ংবাদিকও রয়েছেন৷ অনুষ্ঠানে শহরের বিশিষ্ট নাগরিক বিভূতি সাহা রায় মুখ্যমন্ত্রীর হাতে মরণোত্তর দেহদান ও চক্ষু দানের অঙ্গীকার পত্র তুলে দেন৷
তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদানে আমরা যাতে পেছনে না পড়ি তা লক্ষ্য রাখতে হবে৷ কেবল একজন সাংবাদিক নয়, তার পরিবার পরিজন এবং আত্মীয়কেও এর সাথে যুক্ত করতে হবে৷ যাতে একজন মুমূর্ষ রোগীও রক্ত থেকে বঞ্চিত না হন৷
প্রধান অতিথির ভাষণে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, বিজ্ঞান যতই উন্নত হোক না কেন এখনো কৃত্রিম রক্ত তৈরি করা যায়নি, তাই রক্তের কোন বিকল্প নেই৷ রক্ত দীর্ঘ দিন জমিয়েও রাখা যায় না৷ তিনি বলেন, সমষ্টির জন্যই একজনের রক্তদান৷ একজন না দিলে অন্যজন পাবে না৷ আগরতলা প্রেস ক্লাব স্বেচ্ছা রক্তদানের যে মহতী উদ্যোগ নিয়েছে তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ এছাড়া, বক্তব্য রাখেন আগরতলা প্রেস ক্লাবের কর্মকর্তারা৷ আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগ এবং সোসাইটি অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ত্রিপুরা এর সহযোগিতায় অনুষ্ঠানে বহু সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শুরুর আগে ত্রিপুরা বিধানসভার প্রয়াত সরকারি মুখ্য সচেতক সমীর দেব সরকারের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top