News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা সংঘর্ষের ম্যাজিস্ট্রেট তদন্তে অনাস্থা জানাল কংগ্রেসের এসটি সেল
Image

আগরতলা সংঘর্ষের ম্যাজিস্ট্রেট তদন্তে অনাস্থা জানাল কংগ্রেসের এসটি সেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ ২৩ আগষ্টের ঘটনায় দায় কার? এই তথ্য উন্মোচনের জন্য হাইকোর্টের কোন Congress ST Cellবিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের দাবী জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসটি সেল৷ ৷ এই ঘটনার পর রাজ্যে দ্রুত শান্তির বাতাবরণ ফিরিয়ে আনতে সর্বদলীয় বৈঠক ডাকার দাবীও জানিয়েছে প্রদেশ কংগ্রেসের উপজাতি শাখা৷
২৩ আগষ্টের ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত অনাস্থা প্রকাশ করেছে৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উপজাতি শাখা৷ তাদের মতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন হবে না৷ তাই এই ঘটনার পেছনে কার হাত রয়েছে এবং শহরের বুকে এধরণের ঘটনা ঘটানো উপকৃত উদ্দেশ্য কি সেই তথ্য জনসমক্ষে উন্মোচনের জন্য হাইকোর্টের কোন বর্তমান বিচারপতি নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের দাবী জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসটি শাখা৷ এদিন কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবী জানান প্রদেশ কংগ্রেসে এসটি সেলের নেতা দেবব্রত কলই৷
২৩-০৮-২০১৬ এর ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে নিয়ে একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেসের এসটি শাখা৷ নেতৃবৃন্দের মতে এখন কাঁদা ছোড়াছুড়ির সময় নয়, গোটা রাজ্যে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই প্রধান কাজ হওয়া উচিত এবং এই ক্ষেত্রে দ্রুত রাজ্য সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা উচিত বলেও মনে করে প্রদেশ কংগ্রেস এসটি শাখা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top