News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় পথ দূর্ঘটনায় গুরুতর শিশু
Image

সোনামুড়ায় পথ দূর্ঘটনায় গুরুতর শিশু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ সোনামুড়ার মধুবনে দ্রুতগামী মারুতির ধাক্কায় এক শিশু কন্যা গুরুতরভাবে ACCIDENTআহত হয়েছে৷ আহত শিশুটির নাম অর্পণা ঘোষ৷ বাবার নাম চন্দন ঘোষ৷ বাড়ি হাঁপানিয়া এলাকায়৷ শিশুটিকে প্রথমে মেলাঘর হাসপাতাল নিয়ে আসা হয়৷ সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷
সোনামুড়ার মধুবনে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক শিশু কন্যা৷ তার নাম অর্পণা ঘোষ৷ জানা যায়, আমতলী থানাধীন হাঁপানিয়া এলাকার চন্দন ঘোষ তার স্ত্রী ও কন্যাকে নিয়ে শুক্রবার সোনামুুড়ার মধুবনে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন৷ সোনামুড়া থেকে অটো করে মধুবনে যান৷ সেখানে অটো থেকে ডানদিকে নেমে পড়েছিল শিশু কন্যা অপর্ণা৷ তখনই দ্রুতগামী সাদা রঙের একটি মারুতি গাড়ি এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ মারুতির ধাক্কায় শিশুটি গুরুতরভাবে আহত হয়৷ তাকে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখন থেকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ মারুতি গাড়িটির হদিশ মিলেনি৷
মা-বাবার অসাবধানতার কারণেই শিশুটি অটো থেকে ডান দিকে নেমে পড়েছিল৷ তাতেই দুর্ঘটনাটি ঘটেছে৷ এব্যাপারে মেলাঘর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ মারুতি গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top