News Flash

  • Home
  • Uncategorized
  • সিমনা তমাকারি কেন্দ্রে উপ নির্বাচনে জয়ী সিপিএম প্রার্থী
Image

সিমনা তমাকারি কেন্দ্রে উপ নির্বাচনে জয়ী সিপিএম প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ অবাম ভোট ভাগাভাগির সুযোগে আরও একটি উপ নির্বাচনে জয়ী হল বামফ্রন্ট৷ CPIMশুক্রবার এডিসির ১৩ নং সিমনা তমাকারি কেন্দ্রের উপ নির্বাচনে বামফ্রন্ট মনোনিত সিপিএম প্রার্থী কুমাদ দেববর্মা ৫২৮ ভোটে জয়ী হন৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আইপিএফটি প্রার্থী মঙ্গল দেববর্মা৷ শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হয় ভোট গণনা৷ দুপুরের আগেই ভোটের ফলাফল সামনে এসে যায়৷ ভোটের ফল ঘোষণার পরপরই সিমনা তমাকারি কেন্দ্রের বিভিন্ন স্থানে বামফ্রন্ট প্রার্থীর জয়ে দলীয় কর্মী সমর্থকরা বিজয় উল্লাস করেছেন৷
ত্রিপুরা উপজাতি এলাকা স্বাশাসিত জেলা পরিষদের ১৩০সিমনা- তমাকারি (উপজাতি সংরক্ষিত) নির্বাচন ক্ষেত্রের উপনির্বাচনে সিপিই(এম) প্রার্থী কুমুদ দেববর্মা জয়ী হয়েছেন৷ তিনি তাঁর নিকটতম প্রার্থী আইপিএফটি দলের মঙ্গল দেববর্মা থেকে ৫৮২টি ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন৷ ভোট গণনা শেষ হওয়ার পর ঐ কেন্দ্রের রির্র্টনিং অফিসার জে দেববর্র্ম জানিয়েছেন, নির্বাচনে সিপিআই(এম) দলের প্রার্থী কুমুদ দেববর্মা ৯ হাজার ২৬০ ভোট পেয়েছেন এবং তাঁর নিকটতম প্রার্থী আইপিএফটি দলের মঙ্গল দেববর্মা পেয়েছেন ৮ হাজার ৬৭৮ ভোট৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top