News Flash

  • Home
  • Uncategorized
  • রামঠাকুর কলেজে এসএফআইয়ের হামলায় জখম ছাত্র পরিষদের সাতজন
Image

রামঠাকুর কলেজে এসএফআইয়ের হামলায় জখম ছাত্র পরিষদের সাতজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ এডিসির সিমনা তমাকারি কেন্দ্রের উপ নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী জয়ী হওয়ায় SFI TRIPURAবিজয় উল্লাসের নামে শহরতলীর রামঠাকুর কলেজে হামলা হুজ্জতি চালিয়েছে এসএফআই কর্মী সমর্থকরা৷ তাতে আহত হয়েছেন সাতজন৷ তাদের প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্র নেতা ভিকি প্রসাদ৷
রামঠাকুর কলেজে এসএফআই সমর্থকদের হামলায় তৃণমূল ছাত্র পরিষদের সাতজন সদস্য গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতরা হল শান্তব্রত গোস্বামী, সোমনাথ ভট্টাচার্য, সমীর দেব, বিশ্বজিৎ পাল, মনীষ দেবনাথ, শুভ্রনীল সেনগুপ্ত ও মহম্মদ আলামিন৷ ঘটনার খবর পেয়ে বিবিএমসির ছাত্ররা যখন রামঠাকুর কলেজে যায় তখন তাদের উপরও আক্রমণ চালানো হয় বলে জানান ছাত্রনেতা ভিকি প্রসাদ৷ সিমনা তমাকারী এডিসি উপনির্বাচনে জয়ী হওয়ায় বিজয় মিছিলের নাম করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ৷ তিনি বলেন, এই ধরনের সাথে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীদিনে সংগঠন বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷ পাশাপাশি ভিকি প্রসাদ জানিয়েছেন, কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপকদের সামনে দরজা বন্ধ করে হামলা চালিয়েছে এসএফআই নামধারী সিপিএম ক্যাডাররা৷ গণতান্ত্রিক পদ্ধতীতে আন্দোলন করার ক্ষেত্রে কারো কোন আপত্তি নেই৷ তবে এই ধরনের হামলা হুজ্জতি কোন ভাবেই কাম্য নয়৷ আগামীদিনে এই ধরনের হামলা হুজ্জতি চালানো হলে তৃণমূলের ছাত্র পরিষদ জবাব দেবে এসএফআইয়ের ভাষাতেই, এমনটাই জানিয়েছেন ক্ষুব্ধ ভিকি প্রসাদ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top