News Flash

  • Home
  • Uncategorized
  • মানিকভান্ডারের নিখোঁজ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার সুখিয়াবাড়ির জঙ্গলে
Image

মানিকভান্ডারের নিখোঁজ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার সুখিয়াবাড়ির জঙ্গলে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ আগস্ট৷৷ অবশেষে রহস্যজনকভাবে নিখোঁজ কমলপুর মানিকভান্ডার এর ব্যবসায়ী তাপস দত্তের CRIMEগলা কাটা মৃতদেহ উদ্ধার হল খোয়াইয়ের চাম্পাহাওর থানাধীন খোয়াই-কমলপুর সড়কে সুখিয়াবাড়ি এলাকার পাহাড়ে৷ স্থানীয় টিএসআর ক্যাম্প সংলগ্ণ এলাকা থেকে মিলল মৃতদেহটি৷ টিএসআর ক্যাম্প থেকে প্রায় ৫ কিমি দূরে তাপস দত্তের মৃতদেহের সন্ধান পায় পুলিশ৷ ৪২ বছর বয়সী তাপস দত্ত গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন৷ বুধবারের পর বৃহস্পতিবার দিনভর ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য মিললেও তাপস দত্তের কোনো সন্ধানই পায়নি পুলিশ৷ বুধবারের তল্লাশিতে যদিও এলআইসি’র কিছু কাগজপত্র সহ একাধিক ক্লু মিলেছিল৷ তারপর থেকে পুলিশ সেখানে ব্যাপক তল্লাশি চালায়৷ শুক্রবার সকালের দিকে ফের একবার শুরু হয় তল্লাশি অভিযান৷ শুক্রবার সকাল আনুমানিক আটটা নাগাদ মৃতদেহটি উদ্ধার হয়৷ কিন্তু তল্লাশি চলাকালীন প্রথমেই একটি ধারালো অস্ত্র পাওয়া যায়৷ কিছু দূরে একটি লাঠিও মিলে৷ তাপস দত্তের মোবাইল ফোনটিও মিলেছে ঘটনাস্থল থেকে৷ ধারণা করা হচ্ছে এই লাঠি দিয়েই প্রথমে তাপস দত্তের পথ আটকানো হয়৷ তারপর মূল সড়কে যেখান থেকে তাপস দত্ত নিখোঁজ হয়েছিলেন সেখান থেকে প্রায় সাড়ে তিন কিমি দূরে কন্ঠনালী কাটা অবস্থায় তাপস দত্তের মৃতদেহ উদ্ধার হয়৷ কমপক্ষে ৫০০ ফুট নীচ থেকে তাপস দত্তের মৃতদেহ উদ্ধার করতে হয় পুলিশকে৷ তবে গোটা এলাকায় তল্লাশি চালানোর সময় এলআইসি প্রিমিয়ামের টাকাগুলি কিন্তু উদ্ধার হয়নি৷ স্বভাবতই প্রশ্ণ উঠছে এই টাকার জন্যই কি প্রাণ দিতে হল কমলপুর মানিক ভান্ডারের ব্যবসায়ী তাপস দত্তকে? নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে পুরনো কোনো শত্রুতার জের৷
এদিকে, মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন এসপি জয়ন্ত চক্রবর্তী, এসডিপিও শ্যামানন্দ শর্মা, মহকুমা শাসক প্রসূন দে, কমলপুরের এসডিপিও চন্দন সাহা সহ বিশাল পুলিশ বাহিনী৷ তাপস দত্তের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে সুখিয়াবাড়ি এলাকায় ছুটে যান এমডিসি গুরুপদ দেববর্মা এবং কমলপুরের বিধায়ক অঞ্জন দাস৷ তবে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিধায়ক কিংবা শুভবুদ্ধিসম্পন্ন মানুষের একটাই আর্জি কোন ধরনের গুজবে কান দেবেন না৷ এসপি জয়ন্ত চক্রবর্তী ইতিমধ্যে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন৷ খুব শীঘ্রই প্রকৃত দোষীদের পাকড়াও করা হবে বলেও আশ্বস্ত করেন৷ এদিকে, চিকিৎসক এবং মেজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই তাপস দত্তের ময়নাতদন্ত সম্পন্ন করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ গোটা কমলপুর মানিক ভান্ডার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top