News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের গুলিতে খতম ঢাকায় বেকারি হামলার মূল চক্রী তামিম, নিহত তার ২ সঙ্গীও
Image

পুলিশের গুলিতে খতম ঢাকায় বেকারি হামলার মূল চক্রী তামিম, নিহত তার ২ সঙ্গীও

ঢাকা, ২৭ আগস্ট (হি.স.): পুলিশের গুলিতে খতম হল ঢাকার গুলশানের হোলি আর্টিসান বেকারি হামলার মূল চক্রী কানাডা bangladesh Mapপ্রবাসী বাংলাদেশি তামিম আহমেদ চৌধুরি (৩০)| নিহত হয়েছে তার ২ সঙ্গীও| গত ২ জুলাই হামলার পর থেকেই তামিমকে হামলার মূল চক্রী বলে দাবি করছিল পুলিশ| তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও চলছিল| নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থানে একটি বাড়িতে তামিম লুকিয়ে রয়েছে বলে শনিবার ভোররাতে গোপন সূত্রে খবর পায় পুলিশ| তারপরই সেখানে হানা দেয় সন্ত্রাস দমন শাখার একটি দল|
ভোর থেকে বাড়িটি ঘিরে রাখলেও, সকাল সাড়ে ৯টা নাগাদ গুলি বিনিময় শুরু হয়| তার এক ঘণ্টার মধ্যেই তামিম ও তার ২ সঙ্গীকে খতম করে পুলিশ| কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মণিরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জািনেয়ছেন, সকাল সাড়ে ১০টা নাগাদ অভিযান শেষ হয়| নিহত তামিম চৌধুরীকে ধরিয়ে দেওয়ার জন্য এর আগে পুলিশ ২০ লক্ষ টাকা ঘোষণা করেছিল| পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, `ওই এলাকার তিনতলা একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে বলে আমাদের কাছে খবর আসে| অভিযান শুরু হতেই গুলি চালায় জঙ্গিরা| সকাল সাড়ে ৯টা নাগাদ আমাদের অভিযান শুরু হয়| ঘন্টাখানেক চলে অভিযান|
গত ১ জুলাই ভারতীয় সময় রাত পৌনে ৮টা নাগাদ হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশি সহ ২২ জনকে হত্যা করা হয়| জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হন ২ পুলিশ কর্তাও| পরদিন সকালেই যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় ৫ হামলাকারী|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top