News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় থিসারাকে জরিমানা-স্টার্ককে তিরস্কার
Image

দ্বিতীয় ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় থিসারাকে জরিমানা-স্টার্ককে তিরস্কার

কলম্বো, ২৬ আগস্ট (হি.স) : শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাচ ফির ১৫ thisara-pereraশতাংশ খোয়ালেন থিসারা পেরেরা | অন্যদিকে, অফিসিয়ালি তিরস্কৃত হয়েছেন মিচেল স্টার্ক| ওই ম্যাচে ডেভিড ওয়ার্নারের উইকেট শিকারের পর সরাসরি আক্রমণাত্মক ভাষায় অঙ্গভঙ্গি প্রদর্শন করেন পেরেরা| যা অজি ওপেনারকে পাল্টা প্রতিক্রিয়ায় উত্তেজিত করতে পারতো| এতেই আইসিসির কোর্ড অব কন্ডাক্টে লেভেল-১ এর আর্টিক্যাল ২.১.৭ ভঙ্গ করেন লঙ্কান অলরাউন্ডার|
পাশাপাশি ওই ম্যাচের শুরুতে শ্রীলঙ্কান ইনিংসে নিজের তৃতীয় ওভার শেষের পর দিনেশ চান্দিমালের দিকে বল ছুঁড়ে মারেন স্টার্ক, যিনি ক্রিজের স্ট্রাইকিং প্রান্তের ভিতরেই দাঁড়ানো ছিলেন এবং রানের জন্য প্রচেষ্টাও করেননি| দুজনই ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ কর্তৃক প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হবে না|
উল্লেখ্য, গত ২৪ আগস্ট কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচটিতে ৮২ রানের জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফেরে শ্রীলঙ্কা| আগামী রবিবার তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top