News Flash

  • Home
  • Uncategorized
  • তিপ্রাল্যান্ডের দাবী প্রত্যাখান করেছেন সিমনা তমাকারি কেন্দ্রের জনগণ ঃ সিপিএম
Image

তিপ্রাল্যান্ডের দাবী প্রত্যাখান করেছেন সিমনা তমাকারি কেন্দ্রের জনগণ ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট৷৷ এডিসির সিমনা তমাকারি কেন্দ্রের জনগণ শান্তির পক্ষেই রায় দিয়েছেন৷ তাই cpim pressবামফ্রন্ট প্রার্থী কুমুদ দেববর্মা উপ নির্বাচনে জয়ী হয়েছেন৷ পৃথক রাজ্যের দাবী নিয়ে আইপিএফটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন৷ শুক্রবার সিমনা তমাকারি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর সাংবাদিক সম্মেলনে একথা জানান৷
সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, এই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস আইপিএফটিকে সহযোগিতা করেছে৷ অন্যদিকে বিজেপি প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে৷ কিন্তু, আইপিএফটি তিপ্রাল্যান্ডের দাবী নিয়ে নির্বাচনের ময়দানে নেমেছিল৷ এই দাবীকে ভোটাররা প্রত্যাখ্যান করেছেন৷ শ্রীধর জানান, সিমনা তমাকারি কেন্দ্রের উপনির্বাচনের মধ্য দিয়ে এডিসি এলাকার জনগণ বুঝিয়ে দিয়েছেন এডিসির বর্তমান প্রশাসনের প্রতি তাঁদের আস্থা রয়েছে৷ সেই সঙ্গে শান্তি, সম্প্রীতি, উন্নয়নকে আরও এদিয়ে নিয়ে যাওয়ার জন্য জনগণ বামফ্রন্ট প্রার্থীকে জয়ী করেছেন৷ ভোটের ফলে দেখা গিয়েছে, বামফ্রন্ট মনোনিত সিপিএম প্রার্থী কুমুদ দেববর্মা পেয়েছেন ৯২৬০ টি ভোট৷ তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আইপিএফটির প্রার্থী মঙ্গল দেববর্মাকে ৫৮৩ ভোটে পরাজিত করেছেন৷ মঙ্গল দেববর্মা পেয়েছেন ৮৬৭৮টি ভোট৷ বিজন ধর জানিয়েছেন, ২০১৫ সালের এডিসি নির্বাচনে সিপিএম ভোট পেয়েছিল ৪১১৫ শতাংশ৷ অন্যদিকে আইপিএফটি এই ভোট পেয়েছিল ৩৮৫ শতাংশ৷ এই উপ নির্বাচনে আইপিএফটির ভোটের হার ৪৩৮২ শতাংশ৷ সিপিএম রাজ্য সম্পাদক আরও জানিয়েছেন আগামীদিনে রাজ্য ভাগের দাবী যারা তুলেছেন তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতীতে আন্দোলন সংঘটিত করা হবে৷ তিনি রাজ্যের সমস্ত অংশের জনগণ ও রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ অক্ষুন্ন রাখার জন্য৷ এদিকে, এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস জানান, এদিন মোহনপুর এসডিএম অফিসে ভোট গণনার সময় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল আইপিএফটির তরফে৷ এই দলের স্থানীয় অফিসে প্রচুর পরিমানে লাঠি ও অন্যান্য অস্ত্র মজুত রাখা ছিল৷ যদিও পুলিশ ও অন্যান্য নিরাপত্তা কর্মীদের তৎপরতায় আইপিএফটির পরিকল্পনা ভেস্তে গিয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top