News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে উন্মত্ত জনতাকে সামলাতে এবার পেলেট গানের বদলে পাভা শেল
Image

কাশ্মীরে উন্মত্ত জনতাকে সামলাতে এবার পেলেট গানের বদলে পাভা শেল

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.) : জম্মু-কাশ্মীরে উন্মত্ত জনতাকে সামলাতে নিরাপত্তাবাহিনীর পেলেট গান ব্যবহারকে ঘিরে বিতর্ক J&Kদেখা দিয়েছে| পেলেট গানের আঘাতে মৃতু্য না হলেও এর ক্ষত ভয়ঙ্কর| পেটেলের আঘাতে চোখ হারিয়েছেন উপত্যকার বহু মানুষ| বিভিন্ন মহলে পেলেট গান বন্ধের দাবি ওঠার পর এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র| জানা গিয়েছে, এবার থেকে আর পেলেট গান নয়, উপত্যকায় বিক্ষোভ সামাল দিতে ব্যবহার করা হবে পাভা শেল|
পাভা শেল নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষাও শুরু করা হয়েছে| এবিষয়ে কেন্দ্র সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে| ওই কমিটিতে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, বিএসএফ, সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ, আইআইটি-দিল্লি এবং অর্ডন্যান্স ফ্যাক্ট্রি বোর্ডের সদস্যরা| কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ (সিআইএসআর)-র তত্ত্বাবধানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টক্সিকোলজি রিসার্চ (আইআইটিআর) পাভা শেল তৈরি করেছে| পাভার পুরো নাম পেলারগনিক অ্যাসিড ভ্যানিলিল অ্যামাইড লঙ্কা বা মরিচ গুঁড়োতে পাওয়া যায়| এই অর্গানিক কমপাউন্ড এটি পেলেটের মতো ক্ষতিকারক না হলেও, পেলেটের মতোই কার‌্যকরী বলে বিশেষজ্ঞরা মনে করেন|
উল্লেখ্য, ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই উপত্যকায় অশান্তির কারণে বিক্ষোভকারীদের সামাল দিতে ব্যবহার করা হয়েছে পেলেট গানের| নিরাপত্তাবাহিনী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন| প্রায় ৭০জন পেলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছেন| বহু মানুষ আহতদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top