নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ সোনামুড়ার মধুবনে দ্রুতগামী মারুতির ধাক্কায় এক শিশু কন্যা গুরুতরভাবে
আহত হয়েছে৷ আহত শিশুটির নাম অর্পণা ঘোষ৷ বাবার নাম চন্দন ঘোষ৷ বাড়ি হাঁপানিয়া এলাকায়৷ শিশুটিকে প্রথমে মেলাঘর হাসপাতাল নিয়ে আসা হয়৷ সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷
সোনামুড়ার মধুবনে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক শিশু কন্যা৷ তার নাম অর্পণা ঘোষ৷ জানা যায়, আমতলী থানাধীন হাঁপানিয়া এলাকার চন্দন ঘোষ তার স্ত্রী ও কন্যাকে নিয়ে শুক্রবার সোনামুুড়ার মধুবনে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন৷ সোনামুড়া থেকে অটো করে মধুবনে যান৷ সেখানে অটো থেকে ডানদিকে নেমে পড়েছিল শিশু কন্যা অপর্ণা৷ তখনই দ্রুতগামী সাদা রঙের একটি মারুতি গাড়ি এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ মারুতির ধাক্কায় শিশুটি গুরুতরভাবে আহত হয়৷ তাকে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখন থেকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ মারুতি গাড়িটির হদিশ মিলেনি৷
মা-বাবার অসাবধানতার কারণেই শিশুটি অটো থেকে ডান দিকে নেমে পড়েছিল৷ তাতেই দুর্ঘটনাটি ঘটেছে৷ এব্যাপারে মেলাঘর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ মারুতি গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি৷
সোনামুড়ায় পথ দূর্ঘটনায় গুরুতর শিশু
Releated Posts
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…
বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল
আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…


















