News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তির নিরিখে অনেকটাই পিছিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

সম্পত্তির নিরিখে অনেকটাই পিছিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সম্পত্তির নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র modiমোদী| জীবনী নিয়ে লেখা বই থেকে ২০১৫-১৬ সালে মোদী রয়্যালটি পেয়েছেন ১২ লাখ ৩৫ হাজার টাকা | একথা নিজেই ঘোষণা করেছিলেন তিনি | এছাড়া প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইট থেকে যে সকল তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে তাঁর হাতে রয়েছে নগদ ৮৯ হাজার ৭০০ টাকা | যা গত বছরের তুলনায় সাড়ে চার হাজার বেশি | এই তথ্য থেকে স্পষ্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভায় দরিদ্র মন্ত্রিদের মধ্যে সবচেয়ে দরিদ্র প্রধানমন্ত্রীই|
গান্ধীনগরে একটি ব্যাংকে প্রধানমন্ত্রীর নামে জমা রয়েছে ২ লাখ ১০ হাজার টাকা| ওই ব্যাঙ্কেই তাঁর নামে ৫০ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট রয়েছে তাছাড়া চারটি সোনার আংটি রয়েছে যার মূল্য ১ লাখ ২৭ হাজার টাকা| প্রধানমন্ত্রীর একমাত্র স্থাবর সম্পত্তি বলতে গান্ধীনগরে তাঁর বাসভবন| গান্ধীনগরের ওই বাড়িটির মূল্য এক কোটি টাকা কোনও কৃষি বা বাণিজ্যিক জমি নেই তাঁর|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top