News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যক্তিত্ব ভাল ছিল না, জেট এয়ারওয়েজ ফিরিয়ে দিয়েছিল ঃ স্মৃতি ইরানি
Image

ব্যক্তিত্ব ভাল ছিল না, জেট এয়ারওয়েজ ফিরিয়ে দিয়েছিল ঃ স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.): ব্যক্তিত্ব মোটেও ভাল ছিল না| তাই জেট এয়ারওয়েজের চাকরি চাইতে গিয়ে খালি হাতেই ফিরতে smriti iraniহয়েছিল| নিজের কর্মজীবন নিয়ে বলতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি| ৱুধবার দিল্লিতে বিমান যাত্রী সংস্থার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৪০ বছরের মন্ত্রী স্মৃতি ইরানি| জেট এয়ারওয়েজের হাতে পুরস্কার তুলে দিতে গিয়ে পুরনো দিনে ফিরে যান তিনি| বলেন, ‘অনেকেই হয়তো জানেন না জেট এয়ারওয়েজের হয়ে কাজ করার ইচ্ছে ছিল আমার| সেই মতো ইন্টারভিউ দিতে গিয়েছিলাম| কিন্তু আমাকে ওদের পছন্দ হয়নি| ভাল ব্যক্তিত্ব ছিল না যে! অগত্যা ম্যাকডোনাল্ডের হাত ধরেই কর্মজীবনের শুরু| বাকিটা ইতিহাস|’
তবে জেট কর্তৃপক্ষ তাঁকে প্রত্যাখ্যান করায় ভগবানকে ধন্যবাদও জানিয়েছেন স্মৃতি| তাঁর কথায়, ‘ওখান থেকে খালি হাতে না ফিরলে আজ এতটা পথ পেরোতে পারতাম না|’

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top