News Flash

  • Home
  • Uncategorized
  • বিনামূল্যে পিঁয়াজ বিলির সিদ্ধান্ত শিবরাজ সিং চৌহানের সরকারের
Image

বিনামূল্যে পিঁয়াজ বিলির সিদ্ধান্ত শিবরাজ সিং চৌহানের সরকারের

ভোপাল, ২৫ অগাস্ট (হি.স.) : গুদামে পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে পিঁয়াজ | এই অবস্থায় দাঁড়িয়ে এক অভিনব সিদ্ধান্ত নেয় রাজ্য PAYAJসরকার| সমস্যার সমাধান করতে রাজ্যবাসীকে বিনামূল্যে পিঁয়াজ বিলি করার সিদ্ধান্ত নিল তারা | যদিও বিনামূল্যে পিঁয়াজ বিলির সিদ্ধান্তে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হবে রাজ্য কোষাগারে|
চলতি বছরের মে মাস থেকেই পিঁয়াজের দাম পড়তে শুরু করে মধ্যপ্রদেশে | এদিকে বর্ষার জেরে গুদামেও নষ্ট হচ্ছিল পিঁয়াজ | পরিস্থিতি সামাল দিতে জুন মাসে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং ঘোষণা করেন, কৃষকদের কাছ থেকে ৬ টাকা কিলো দরে পিঁয়াজ কিনবে রাজ্য সরকার | প্রায় ১০.৪ লক্ষ কুইন্টাল পিঁয়াজও কেনা হয়| বাকি পিঁয়াজ সরকারি মজুতকরণ কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়| কিন্তু পর‌্যাপ্ত জায়গার অভাবে ওই বিপুল পরিমাণ পিঁয়াজ পচতে শুরু করে | এই অবস্থায় দাঁড়িয়ে এক অভিনব সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার| ফেয়ার প্রাইস শপ থেকে বিনামূল্যে পিঁয়াজ বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়| প্রতি কিলো পিঁয়াজের জন্য ক্রেতাদের থেকে নেওয়া হচ্ছে মাত্র ১ টাকা পরিবহণ খরচ | সরকারের কাছ থোকে এই তোফা পেয়ে উচ্ছ্বসিত রাজ্যের মানুষ|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top