News Flash

  • Home
  • Uncategorized
  • এবার তৃণমূলের দখলে যাচ্ছে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি
Image

এবার তৃণমূলের দখলে যাচ্ছে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি

জলপাইগুড়ি, ২৫ আগস্ট (হি.স): জলপাইগুড়ি জিলাপরিষদের পর বামেদের দখলে থাকা জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতিও tmcতৃণমূলের দখলে গেল| জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির মোট ৪১ আসনের মধ্যে আগে তৃণমূলের ছিল ছয়টি আসন| বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির তৃণমূল সাংসদ বিজয় চন্দ্র বর্মনের কার‌্যালয়ে ডান, বাম থেকে ১৬ জন সদস্য তৃণমূলে যোগদান করলেন| যোগদান করান জলপাইগুড়ির সাংসদ বিজয় চন্দ্র বর্মন| যোগদানকারিদের মধ্যে সিপিআইএম ১১ জন, কংগ্রেস থেকে ১ জন, আরএসপি থেকে ২ জন, ফরওয়ার ব্লক থেকে ২ জন| এদিন তৃণমূলে যোগ দেওয়ার পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে গেল| শুক্রবার পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনবে তৃণমূল| দলত্যাগী সিপিএম-এর সদস্যা কৃষ্ণা বর্মন এবং সমীর পোদ্দার অভিযোগ করে বলেন, বামেদের পঞ্চায়েত সমিতিতে দুর্নীতিতে ভরে গিয়েছিল| বার বার সিপিআইএম জেলা নেতৃত্বকে বলা হলেও তারা শোনেননি| বামেদের পঞ্চায়েত সমিতির সিপিএমের সভাপতি রাখী বর্মন নিজের এলাকা খড়িয়া এবং পছন্দের অরবিন্দ পঞ্চায়েত এলাকায় বেশী করে কাজ করতেন| তাদের এলাকা বঞ্চিত থাকতো| তাই উন্নয়নের জন্য কাজ করার উদ্দেশ্যেই তৃণমূলে আসা বলে জানান নব্য যোগদান কারি সদস্যরা| সাংসদ বিজয় বর্মন বলেন উন্নয়নের জন্যই তারা বৃহস্পতিবার যোগ দিলেন তৃণমূলে| আগামী ২৬ আগস্ট সদর পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনা হবে বলে তিনি জানান| ৪১ টি পঞ্চায়েত সমিতির মোট আসন ছিল| ক্ষমতায় বামেরা ছিল|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top