News Flash

  • Home
  • Uncategorized
  • সমালোচনা গ্রহণ করতে শিখুন, সুপ্রিম কোর্টে তিরস্কৃত জয়ললিতা
Image

সমালোচনা গ্রহণ করতে শিখুন, সুপ্রিম কোর্টে তিরস্কৃত জয়ললিতা

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): সুপ্রিম কোর্টে তিরস্কৃত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা| আম্মাকে সুপ্রিম কোর্টের ধমক, jayalalita‘আপনি জননেত্রী| সমালোচনা হবেই| সেই সমালোচনা গ্রহণ করতে শিখুন|’ গত জুলাই মাসে অনলাইন পোর্টাল রেডিফ.কম-এর বিরুদ্ধে মানহানির মামলা করেন জয়ললিতা| অভিযোগ অনুযায়ী, জয়ললিতার ইমেজ কলঙ্কিত করতে চেয়েছিল রেডিফ.কম| ৱুধবার মামলার শুনানিতে আম্মাকে ধমক দিয়ে শীর্ষ আদালত জানায়, ‘অপনি জননেত্রী| সমালোচনা হবেই| সমালোচনা গ্রহণ করতে শিখুন|’
গত পাঁচ বছরে ২০০টি মানহানির মামলা করেছে এআইএডিএমকে সরকার| তার মধ্যে ৫৫টি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে| ৮৫টি মামলা বিরোধী দল ডিএমকে-র বিরুদ্ধে| এই নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী নেতা বিজয়কান্ত| জয়ললিতা আর তাঁর সরকারের বিরুদ্ধে মুখ খোলার জন্য প্রাক্তন এই অভিনেতার বিরুদ্ধে ২৮টি মানহানির মামলা দায়ের হয়েছে| এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি, ‘একগাদা মানহানির মামলা করে প্রশাসনের অপব্যবহার করছে তামিলনাড়ু সরকার|’ মামলার পরবর্তী শুনানি আগামী ২১ সেপ্টেম্বর|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top