News Flash

  • Home
  • Uncategorized
  • জিআরএস বদলীর প্রতিবাদে আমবাসায় সড়ক অবরোধ
Image

জিআরএস বদলীর প্রতিবাদে আমবাসায় সড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি, আমবাসা, ২৪ আগষ্ট৷৷ ধলাই জেলার আমবাসার হরিণছড়ার হরিমঙ্গল পঞ্চায়েতের গ্রাম সেবককে আচমকা school lockedবদলীর প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোর পর বুধবার আমবাসা-গন্ডাছড়া সড়ক অবরোধ করেন এলাকাবাসী৷
আমবাসার হরিণছণা পঞ্চায়েতের গ্রাম সেবককে আচমকা বদলী করা হয়েছে৷ বদলীর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী৷ ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল এবং আজ পঞ্চায়েত অফিস তালাবন্ধ করে রাখেন এবং আজ আমবাসা-গন্ডাছড়া সড়ক অবরোধ করেন৷ অবরোধের ফলে অবরোধস্থলের দুই দিকে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধ চলার তিন ঘন্টা পর বিডিও এবং এমডিসি অবরোধস্থলে আসেন৷ এলাকাবাসীকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান প্রশাসনের কর্মকর্তারা৷ তাতে আরও ক্ষিপ্ত হয়ে উঠেন আন্দোলনকারীরা৷ অবশেষে জনগণের অসুবিধার কথা চিন্তা করে তারা অবরোধ প্রত্যাহার করে নেন৷ গ্রাম সেবক বদলীর আদেশ প্রত্যাহার না করা হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দিয়েছেন স্থানীয় জনগণ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top