News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে ব্রহ্মস ক্ষেপানাস্ত্র মোতায়েন নিয়ে চিনের উদ্বেগ খারিজ করল ভারতীয় সেনা
Image

সীমান্তে ব্রহ্মস ক্ষেপানাস্ত্র মোতায়েন নিয়ে চিনের উদ্বেগ খারিজ করল ভারতীয় সেনা

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.) : অরুণাচল প্রদেশে ব্রহ্মস ক্ষেপানাস্ত্র মোতায়েন নিয়ে চিনের উদ্বেগের কারণ খারিজ করে দিল arunachal mapভারতের সেনা বাহিনী| সেনা স্পষ্ট করে দিয়েছে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে বেজিংয়ের আপত্তি কোনও প্রভাব ফেলবে না| সেনা সূত্রে বলা হয়েছে, কোথায় আমাদের কতটা বিপদ ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে, তা একান্তই আমাদের নিজস্ব বিষয়|এই সমস্যা মোকাবিলায় আমাদের সাজসরঞ্জাম আমাদের একালায় কোথায় মোতায়েন করব, তা আমরাই ঠিক করব| নিজেদের এলাকায় আমরা সামরিক পরিকাঠামো কী ভাবে গড়ে তুলব, তা অন্য কারুর উদ্বেগের কারণ হওয়া উচিত নয়|
চিনের সামরিক বাহিনীর মুখপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সীমান্তে ভারত সুপারসনিক মিসাইল মোতায়েন করছে| আর এই মোতায়েন ভারতের আত্মরক্ষার প্রয়োজনীয়তাকে ছাপিয়ে গিয়েছে| অরুণাচলের সীমান্তে ভারত যে ভাবে বিপুল সংখ্যক সুপারসনিক ক্রুজ মিসাইল ভারত মোতায়েন করছে, তা চিনের দুটি প্রদেশ-তিব্বত ও ইউনানের জন্য বিপজ্জনক| এরপরই ভারতীয় সেনার তরফে চিনের উদ্বেগের বিষয়টি খারিজ করে দেওয়া হয়|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top