News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে পিতৃত্বকালীন ছুটি দেওয়া অর্থহীন : মানেকা গান্ধী
Image

ভারতে পিতৃত্বকালীন ছুটি দেওয়া অর্থহীন : মানেকা গান্ধী

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.) : এখনই পিতৃত্বকালীন ছুটি নিয়ে ভাবছে না সরকার| কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী manekagandhমানেকা গান্ধী বলেন, ভারতে পিতৃত্বকালীন ছুটি দেওয়া অর্থহীন | কারণ এখানে বাবারা শিশুদের দেখভাল করার ক্ষেত্রে সেভাবে দায়িত্ব নেন না| মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ থেকে ২৬ সপ্তাহ করার সিদ্ধান্তে শিলমোহর দিতে চললেও পিতৃত্বকালীন ছুটি খারিজ করলেন মানেকা গান্ধী|
মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ২৬ সপ্তাহ করার প্রস্তাব (মাতৃত্বকালীন সুবিধা সংশোধনী বিল ২০১৬) রাজ্যসভায় পাস হয়েছে| সব ঠিকঠাক চললে মাতৃত্বকালীন ছুটি ১২ থেকে ২৬ সপ্তাহ হচ্ছে| তা হলে পিতৃত্বকালীন ছুটি নয় কেন? বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি প্রশ্নটা তুলছেন মহিলা সাংসদরাও| তাঁদের যুক্তি, কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রক মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর প্রস্তাব দিয়ে আসলে লিঙ্গ বৈষম্য উসকে দিচ্ছে| তবে ভারতে শিশু পালনের দায়িত্ব মায়েরাই নিয়ে থাকেনএকথা বলে বিষয়টিকেই খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী|
কেন্দ্রীয় সিভিল সার্ভিস লিভ রুলস অনুযায়ী, সরকারি কর্মীরা ১৫ দিন পর‌্যন্ত সবেতন পিতৃত্বকালীন ছুটি পেতে পারেন| সন্তান দত্তক নিলেও এই ছুটি পান| বহু বেসরকারি সংস্থাও কর্মীদের এক বা দুই সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি দেয়| তাঁর আশ্বাস, মাতৃত্বকালীন ছুটি শেষ করে মহিলারা কাজে যোগ দিলে বাবারা এক মাসের ছুটি নিয়ে সন্তানের দেখভাল করুক! কতজন করেন, সেই দেখেই পিতৃত্বকালীন ছুটির বিষয়ে ভাবব|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top