News Flash

  • Home
  • Uncategorized
  • তিনিই ইউরোপ সেরা পুরস্কˆারের যোগ্য দাবিদার, বললেন গ্রিজম্যান
Image

তিনিই ইউরোপ সেরা পুরস্কˆারের যোগ্য দাবিদার, বললেন গ্রিজম্যান

প্যারিস, ২৪ আগস্ট (হি.স.) : চ্যাম্পিয়নস লিগ আর পর্তুগালের জার্সিতে ইউরো জয়ে ইউরোপ অ্যাওয়ার্ড পেতে পরিষ্কারভাবে ANTHONYএগিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনান্ডো| তবে নিজেই নিজেকে ইউরোপের সেরা খেলোয়াড় দাবি করলেন ইউরোর রানার্সআপ ফ্রান্সের গোল্ডেন ৱুটজয়ী অ্যান্তোনি গ্রিজম্যান | আগামীকাল বৃস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ২০১৬-১৭ মরশুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ীর হাতে উয়েফা বেস্টপ্লেয়ার ইন ইউরোপ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে| রোনান্ডো, গ্রিজম্যান ছাড়াও তিনজনের চূড়ান্ত তালিকা আছেন ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে নিয়ে যাওয়া রোনান্ডোর ক্লাব সতীর্থ গ্যারেথ বেল| তবে রোনান্ডো-বেলকে ছাপিয়ে নিজেকেই মর‌্যাদাপূর্ণ এ পুরস্কারের যোগ্য বলে দাবি করছেন গ্রিজম্যান|
ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনান্ডো ও গ্রিজম্যানের পারফর্মেন্স চোখে পড়ার মতোই| সাত গোল করে অ্যাতলেতিকো মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে বড় অবদান রাখেন গ্রিজম্যান| কিন্তু শেষ পর‌্যন্ত সাফল্যের মুকুটটা ওঠে রোনান্ডোর হাতে| আন্তর্জাতিক পর‌্যায়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরেও বিজয়োল্লাসে মাতেন পর্তুগিজ আইকন| তাই ফুটবল বোদ্ধারের চোখে, ২০১৩-১৪ মরশুমের পর এবারও সেরার আসনটা সিআর সেভেনই পাচ্ছেন|
যদিও গ্রিজম্যানের বিশ্বাস, ব্যক্তিগত যোগ্যতার নিরীখে সেরার স্বীকৃতিটা তারই প্রাপ্য, ফাইনালিস্ট হতে পেরে আমি গর্বিত| এর মানে দাঁড়ায়, আমি সঠিক পথেই রয়েছি এবং এভাবেই চলতে চাই| অহংকারসুলভ কথা বলতে চাই না, কিন্তু এই অ্যাওয়ার্ডটা আমার প্রাপ্য কারণ, বিগত মরশুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে আমি চমত্কার খেলেছি|
উল্লেখ্য, ২০১১ সাল থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে| ইউরোপিয়ান ফুটবল ক্লাবে দুর্দান্ত পারফরমারের হাতে ওঠে সেরা খেলোয়াড়ের ট্রফি| ২০১৬ ইউরোর কারণে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় যোগ হয়েছে বাড়তি মাত্রা| সর্বোচ্চ দুবার ইউরোপ সেরা হওয়া বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি এবার তিনজনের চূড়ান্ত তালিকায় জায়গা পাননি| রোনালদোর সামনে এবার মেসির পাশে নাম লেখানোর হাতছানি|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top