News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-বাংলাদেশের মধ্যে চলবে আরও একটি ট্রেন
Image

ভারত-বাংলাদেশের মধ্যে চলবে আরও একটি ট্রেন

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.) : বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে আরও একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত| মৈত্রী Trainএক্সপ্রেসের পর এবার কলকাতা থেকে খুলনা পর‌্যন্ত চালানো হবে আরও একটি নতুন ট্রেন বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে বলে সূত্রের খবর |
ভারতের পূর্ব রেলের মুখপাত্র আর এন মহাপাত্র জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি প্যাসেঞ্জার ট্রেন চালানোর বিষয়ে আলোচনা চলছে| পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে ওই ট্রেন চালানো হবে | পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে আগে থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে মালগাড়ি চলাচল করে | আর এবার প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে বলে আলোচনা শুরু করা হয়েছে |
নদিয়ার গেদে এবং বাংলাদেশের দর্শনা সীমান্ত দিয়ে মৈত্রী এক্সপ্রেসের সফল সূচনার পর এবার বনগাঁও সীমান্ত দিয়ে অর্থাত্ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে ওই ট্রেন চালানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে |
১৯৪৭ সালের আগে শিয়ালদা থেকে খুলনা এবং যশোর পর‌্যন্ত নিয়মিত একটি প্যাসেঞ্জার ট্রেন চলাচল করত | ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে ওই ট্রেন চলা বন্ধ হয়ে যায় | এরপর ওই রুট দিয়ে শুধু মাত্র মালগাড়ি চলাচল শুরু করে
সম্প্রতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন, সন্ত্রাসবাদ রুখতে ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে | শুধু তাই নয়, শিগগির প্রধানমন্ত্রী মোদীর মন কী বাত অনুষ্ঠানেরও সম্প্রচার করা হবে বাংলাদেশে | বাংলায় অনুবাদ করেই, ওই অনুষ্ঠান সম্প্রচারিত হবে | সেখানে প্রধানমন্ত্রী মোদীর কাছে বাংলাদেশের মানুষ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে পারবেন বলেও জানানো হয়েছে |

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top