News Flash

  • Home
  • Uncategorized
  • সলমন-যোগেশ্বরের ভক্তদের টুইট যুদ্ধে কুস্তিগীরের পাশে সেহওয়াগ
Image

সলমন-যোগেশ্বরের ভক্তদের টুইট যুদ্ধে কুস্তিগীরের পাশে সেহওয়াগ

নয়াদিল্লি, ২২ আগস্ট(হি.স.) : বলিউড তারকা সলমন খানের ভক্তদের সঙ্গে টুইট যুদ্ধ চলছে কুস্তিগীর যোগেশ্বর দত্তর ভক্তদের| 30-virender-sehwag-600.jpgরিও অলিম্পিকের শেষদিনে ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তির প্রথম রাউন্ডেই হেরে যান যোগেশ্বর | এরপরই টুইটারে তাঁর সমালোচনায় সরব হন সলমন খানের ভক্তরা| তাঁর উদ্দেশে টুইটারে নানা ধরনের কটূ মন্তব্য করে চলেছেন সমলনের অনুরাগীরা| যোগেশ্বরের ভক্তরাও পাল্টা দিচ্ছেন|
প্রসঙ্গত, এবারের অলিম্পিকে ভারত মাত্র দুটি পদক পেলেও, যোগেশ্বরের উপর সমলনের ভক্তদের রাগের কারণ, বলিউডের বিতর্কিত নায়ককে অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত করার সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছিলেন যোগেশ্বর| তিনি বলেছিলেন, অলিম্পিক সলমনের ছবির প্রচারের জায়গা নয়| ক্রীড়াক্ষেত্রে সলমনের অবদান নিয়ে প্রশ্ন তুলে প্রাক্তন অ্যাথলিট পিটি উষা, মিলখা সিংহদের অ্যাম্বাসাডার করার পক্ষে সওয়াল করেছিলেন যোগেশ্বর| সেই কারণেই তাঁকে এখন সমলনের ভক্তদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে|
তবে এই টুইট যুদ্ধে একজন অন্যরকম ভক্ত পেলেন যোগেশ্বর | তাঁর সমালোচনায় সরব হওয়া সলমন ভক্তদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে টুইটারেই সরব হবেন প্রাক্তন ভারতীয় ক্রিটার বীরেন্দ্র সেহওয়াগ|
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কুস্তিগিরের সমালোচকদের একহাত নিয়েছেন সেহওয়াগ| তিনি দেশের জন্য যোগেশ্বরের সমালোচকদের অবদান জানতে চেয়েছেন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top