News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কারের দাবীতে নতুনবাজারে অবরোধ
Image

রাস্তা সংস্কারের দাবীতে নতুনবাজারে অবরোধ

বিশেষ প্রতিনিধি, নতুনবাজার, ২২ আগষ্ট৷৷ রাস্তা সংস্কারের দাবীতে সোমবার যতনবাড়ী থেকে অমরপুর যাওয়ার রাস্তার ROADঅবরোধ করেন পোয়াংবাড়ি এডিসি ভিলেজের ক্ষুব্ধ জনতা৷ সোমবার সকাল ১১টা নাগাদ নতুনবাজার পাকা সেতু সংলগ্ণ স্থানে বিক্ষোভকারীরা পথ অবরোধ করেন৷ দীর্ঘ প্রায় চারঘন্টা যাবত চলে পথ অবরোধ৷ তাতে দুই দিকে শত শত যানবানহন আটকা পড়ে যায়৷ আন্দোলকারাদের অভিযোগ পোয়াংবাড়ি মগপাড়া থকে আশারাম পাড়া পর্যন্ত দীর্ঘ প্রায় আট কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায়৷ রাস্তাটি সংস্কারের জন্য গ্রামবাসীরা বহুবার প্রশাসনের কাছে আর্জি জানিয়ে আসছেন৷ কিন্তু কোন কাজ হচ্ছিল না৷ যার ফলে গ্রামবাসীরা বাধ্য হয়ে সোমবার পথ অবরোধ করেন৷ পথ অবরোধের খবর পেয়ে নতুনবাজার থানার পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারীক, পুর্ত দপ্তরের এসডিও অমল বিষ্ণু চৌধুরী ও করবুক মহকুমার ডিসিএম ঘটনাস্থলে ছুটে যান৷ আন্দোলনকারীদের অনেক বুঝানোর চেষ্টা করে আধিকারীকরা ব্যর্থ হন৷ পরবর্তী সময়ে অমরপুরস্থিত পুর্ত দপ্তরের কার্যনির্বাহী বাস্তুকার আগামী দুই সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ প্রত্যাহার করা হয় বিকাল তিনটা নাগাদ৷ পরে পুর্ত দপ্তরের আধিকারীকরা বেহাল রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top