News Flash

  • Home
  • Uncategorized
  • দশ কোটি টাকা হাপিজ, চিটফান্ড প্রগতির সিএমডি জেল হাজতে
Image

দশ কোটি টাকা হাপিজ, চিটফান্ড প্রগতির সিএমডি জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ আগষ্ট৷৷ প্রগতি গ্রুপ অব কোম্পানিজ এর সিএমডি অরিন্দম দাসকে আগামী ৩১শে আগষ্ট Chitefundপর্যন্ত জেল হাজতে থাকার নির্দেশ দিলেন জেলা দায়রা জজ৷ গত ১৮ আগষ্ট সিবিআই অরিন্দম দাসকে আদালতে সোপর্দ করেছিল৷ অরিন্দম দাসকে বিচার বিভাগীয় হেপাজতে রেখে ঐ মামলা চালানোর জন্য সিবিআই আইনজীবী আদালতের কাছে আবেদন করেছিলেন৷ কারণ মামলা হওয়ার পর সিবিআই এর হাতে মামলা হস্তান্তরের তিন বছর পর গত নয় আগষ্ট কলকাতা থেকে আটক করা হয়েছিল৷ সিআইডি পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করায় আদালত থেকে গত ১৮ আগষ্ট পাঁচ দিনের সিআইডি রিমান্ডে পাঠানো হয়৷
সোমবার পুনরায় অরিন্দম দাসকে আদালতে তোলা হলে আগামী ৩১শে আগষ্ট পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন জেলা দায়রা জজ৷ সিবিআই অরিন্দম দাসকে জেরা ও তদন্তক্রমে দশ কোটি টাকা বাজার থেকে আদায় করেছে তার প্রমাণ প্রায় প্রাথমিক ভাবে হাতে এসেছে৷ তদন্তে আরও কিছু বেরিয়ে আসবে বলে সিবিআই এর আইনজীবীর ধারণা৷ একসময় মানুষের কাছ থেকে টাকা তুলে অনেক কিছু করেছিলেন তিনি৷ বাড়ি গাড়ি ছিল রাজকীয় ভাবে৷ পিটিভি নামে একটি ক্যাবল নিউজ চ্যানেল চালু করেছিলেন অরিন্দম৷ শুধু তাই নয় একটি ইটভাট্টা, একটি সুকলসহ কয়েকটি বাড়ি ও কিছু জায়গা ক্রময় করেছিলেন প্রগতির সিএমডি অরিন্দম দাস৷ এইসব করা হয়েছে জনগণের কষ্টার্জিত আমানত দিয়েই৷ কয়েকটি বাড়ির মধ্যে কৈলাসহরে একটি বাড়ি ৪৫ লক্ষ টাকায় বিক্রি করেছিলেন গোপনে৷ বাকি সব সম্পদ গোপনে বিক্রয় করার জন্য যখন প্রস্তুতি নিয়েছিলেন ঠিক তখনই অরিন্দম দাস কৈলাসহর থেকে পালিয়ে যায়৷ যার ফলে কৈলাসহর ও কুমারঘাট থানায় তার বিরুদ্ধে মামলা করেন আমানতকারীরা৷ বর্তমানে কুমারঘাট থানার মামলা সিআইডির হাতে এবং কৈলাসহর থানার মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে৷ এই কোম্পানীর এমডি তথা অরিন্দম দাসের স্ত্রী দীপশিখা চক্রবর্তী বর্তমানে ঐ মামলায় জেল হাজতে আছেন৷ আগামী ৩১ আগষ্ট স্বামী ও স্ত্রী দুজনকেই আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top