News Flash

  • Home
  • Uncategorized
  • তিনদিনের উত্তরবঙ্গ সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

তিনদিনের উত্তরবঙ্গ সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ি, ২২ আগস্ট (হি.স): তিনদিনের উত্তরবঙ্গ সফরে সোমবার দুপুরে বাগডোগরা বিমান বন্দরে এলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন পৌনে তিনটার বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি| মুখ্যমন্ত্রীকে স্বাগত mamata diজানাতে বিমান বন্দরে তৃণমূল কংগ্রেসের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন| ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পর‌্যটনমন্ত্রী গৌতম দেব, আলিপুরদুয়ারের বিধায়ক তথা এস জে ডি এ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ জেলার নেতৃত্বরা| বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হননি রাজ্যের মুখ্যমন্ত্রী | বাগডোগরা থেকে তিনি সোজা চলে যান সুকনা বনবাংলোতে| মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে গোটা রাস্তা জুড়ে দলীয় নেতা-কর্মী-সদস্যদের ভিড় লক্ষ্য করা গেছে| সাধারণ মানুষও অধীর অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রীর কনভয়ের| মুখ্যমন্ত্রী তাঁদের উদ্দেশ্যে হাত নাড়েন |
এদিন সুকনা বনবাংলোতে রাত্রিবাস করে মঙ্গলবার তিনি চলে যাবেন ইসলামপুরে| সেখানে সোনাপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি| এরপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়ও প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর| প্রশাসনিক বৈঠক শেষে রাতেই শিলিগুড়ি ফিরে আসবেন তিনি| সুকনা বনবাংলোয় রাত্রিবাস করে ৱুধবার দুপুরের বিমানে বাগডোগরা হয়ে কলকাতায় চলে যাবেন| উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এই তিনদিনের উত্তরবঙ্গ সফরে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কমিটি এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এস জে ডি এ)-র বোর্ড গঠন নিয়েও মুখ্যমন্ত্রী কিছু সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top