News Flash

  • Home
  • Uncategorized
  • জারিজুরি করতে গিয়ে দুই সাপুরেকে গণধোলাই, কাকতালীয়ভাবে শিশুর মৃত্যু
Image

জারিজুরি করতে গিয়ে দুই সাপুরেকে গণধোলাই, কাকতালীয়ভাবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ আগষ্ট৷৷ বিশালগড় থানার পুলিশ গ্রেপ্তার করেছে দুই সাপুরেকে৷ তাদের বাড়ি পশ্চিমবঙ্গের SNAKEমুর্শিদাবাদ জেলার রমজানগঞ্জ থানার অধীন মঙ্গলজন গ্রামে৷ তারা হল দোলুয়ার হুসেন (২৬) এবং বুধু শেখ (২৫)৷ প্রতারণার দায়ে পুলিশ সোমবার আমবাগানের এক বাড়ি থেকে তাদের আটক করে নিয়ে আসে পুলিশ৷ জানা গিয়েছে, অভিযুক্ত দুই সাপুরে তাদের পরিবার নিয়ে উদয়পুরের শালগড়া এলাকায় দল বেঁধে তাবু টাঙ্গিয়ে থাকে৷ রাজ্যের বিভিন্ন এলাকায় সাপের খেলা দেখানোর পাশাপাশি কবিরাজি ওষুধ বিক্রি করে৷ বিশালগড়ের আমবাগানের এক বাড়িতে আসে তারা৷ ঐ বাড়িতে একজন প্রতিবন্ধী শিশু রয়েছে৷ তারা অভিভাবকদের জানায় হাজার টাকার বিনিময়ে ঐ প্রতিবন্ধী শিশুকে সুস্থ করে তুলতে পারবে৷ তখন বাড়িতে ছিলেন না কোন পুরুষ লোক৷ শিশুটির মা অন্য এক বাড়ি থেকে এক হাজার টাকা ধার করে নিয়ে আসেন৷ তখনই একজন সচেতন লোক বিষয়টি বুঝতে পারেন যে ওই দুই সাপুরে জারিজুরি করে টাকা হাতানোর চেষ্টা করছে৷ সঙ্গে সঙ্গেই বিষয়টি বিশালগড় থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ যাওয়ার আগেই স্থানীয় জনগণ ঐ দুই সাপুরেকে গণধোলাই দিয়েছে৷ পুলিশ গিয়ে তাদের ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ এদিকে, আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এদিন বিকালেই ঐ প্রতিবন্ধী শিশুটি মারা যায়৷ তবে এতে সাপুরেদের কোন দোষ নেই৷ তারা কোন চিকিৎসাই শুরু করেনি৷ কাকতালীয় ভাবে শিশুটির মৃত্যু হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top