News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচয়ে বড় প্রাপ্তিলোয়ার অর্ডারে ঋদ্ধির রান পাওয়া, মত কোহলির
Image

ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচয়ে বড় প্রাপ্তিলোয়ার অর্ডারে ঋদ্ধির রান পাওয়া, মত কোহলির

পোর্ট অফ স্পেন, ২৩ আগস্ট (হি.স.) : ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিনে মুগ্ধ বিরাট কোহলি ক্যারিবিয়ান টেস্ট সিরিজের পরে virat kholiবেশি করে ঋদ্ধির প্রশংসা করেছেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক | তৃতীয় টেস্টে দলের ব্যাটিং বিপর‌্যয়ের মুখে হাল ধরেন ঋদ্ধি ও অশ্বিন| দুজনেই সেঞ্চুরি করে দলকে স্বস্তিজনক জায়গায় পৌঁছে দেন| যা সমস্ত ক্রিকেট প্রেমীদের সঙ্গে কোহলিরও মন জয় করেছে| সিরিজ শেষে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কথা বলতে গিয়ে কোহলি বলেন, আমার কাছে সবচেয়ে ইতিবাচক বিষয় হল লোয়ার অর্ডারে রান পেয়েছে ঋদ্ধি| এছাড়াও ৬ নম্বরে নেমে অশ্বিনও খুব ভালো ব্যাটিং করেছে|
কুইন্স পার্ক ওভালে বৃষ্টির চতুর্থ তথা শেষ টেস্ট ড্র ঘোষণা করা হয়| এর ফলে ২-০ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া| সিরিজের ফলাফলে খুশি অধিনায়ক| কোহলি বলেছেন, আমাদের পক্ষে এই সফর খুবই ভালো হয়েছে| এই সিরিজে কয়েকটি বিষয়ের উন্নতি ঘটানোর লক্ষ্য নিয়েছিলাম এবং সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি| আমার কাছে সবচেয়ে ইতিবাচক বিষয় হল লোয়ার অর্ডারে রান পেয়েছে ঋদ্ধি| এছাড়াও ৬ নম্বরে নেমে অশ্বিনও খুব ভালো ব্যাটিং করেছে|
কোহলি আরও আশাবাদী, দলের লোয়ার অর্ডারের এই ব্যাটিং পারফরম্যান্স আরও উন্নত করা যাবে| কারণ, এই পজিশনে রান পাওয়াটা টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ| কোনও দল ধারাবাহিক ভাবে ভালো ফল করলে সবসময়ই সেখানে লোয়ার অর্ডারের অবদান থাকে| তাই লোয়ার অর্ডারের ব্যাটিংকে আরও মজৱুত করতে হবে বলে মন্তব্য করেছেন কোহলি|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top