পোর্ট অফ স্পেন, ২৩ আগস্ট (হি.স.) : ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিনে মুগ্ধ বিরাট কোহলি ক্যারিবিয়ান টেস্ট সিরিজের পরে
বেশি করে ঋদ্ধির প্রশংসা করেছেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক | তৃতীয় টেস্টে দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে হাল ধরেন ঋদ্ধি ও অশ্বিন| দুজনেই সেঞ্চুরি করে দলকে স্বস্তিজনক জায়গায় পৌঁছে দেন| যা সমস্ত ক্রিকেট প্রেমীদের সঙ্গে কোহলিরও মন জয় করেছে| সিরিজ শেষে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কথা বলতে গিয়ে কোহলি বলেন, আমার কাছে সবচেয়ে ইতিবাচক বিষয় হল লোয়ার অর্ডারে রান পেয়েছে ঋদ্ধি| এছাড়াও ৬ নম্বরে নেমে অশ্বিনও খুব ভালো ব্যাটিং করেছে|
কুইন্স পার্ক ওভালে বৃষ্টির চতুর্থ তথা শেষ টেস্ট ড্র ঘোষণা করা হয়| এর ফলে ২-০ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া| সিরিজের ফলাফলে খুশি অধিনায়ক| কোহলি বলেছেন, আমাদের পক্ষে এই সফর খুবই ভালো হয়েছে| এই সিরিজে কয়েকটি বিষয়ের উন্নতি ঘটানোর লক্ষ্য নিয়েছিলাম এবং সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি| আমার কাছে সবচেয়ে ইতিবাচক বিষয় হল লোয়ার অর্ডারে রান পেয়েছে ঋদ্ধি| এছাড়াও ৬ নম্বরে নেমে অশ্বিনও খুব ভালো ব্যাটিং করেছে|
কোহলি আরও আশাবাদী, দলের লোয়ার অর্ডারের এই ব্যাটিং পারফরম্যান্স আরও উন্নত করা যাবে| কারণ, এই পজিশনে রান পাওয়াটা টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ| কোনও দল ধারাবাহিক ভাবে ভালো ফল করলে সবসময়ই সেখানে লোয়ার অর্ডারের অবদান থাকে| তাই লোয়ার অর্ডারের ব্যাটিংকে আরও মজৱুত করতে হবে বলে মন্তব্য করেছেন কোহলি|
ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচয়ে বড় প্রাপ্তিলোয়ার অর্ডারে ঋদ্ধির রান পাওয়া, মত কোহলির
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















