News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন ওমর আবদুল্লা, দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে
Image

কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন ওমর আবদুল্লা, দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.) : কাশ্মীর ইসু্যতে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন ওমর আবদুল্লা| কাশ্মীরের বর্তমান পরিস্থিতি omarনিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিনি| বর্তমান কাশ্মীর সমস্যার সমাধান সূত্র খুঁজে বের করতে কেন্দ্রীয় সরকারকে বোঝানোর জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আবেদন করলেন কাশ্মীরের বিরোধী নেতারা| কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য পাকিস্তান অনেকাংশেই দায়ি বলে মন্তব্য করলেন তিনি|
জম্মু-কাশ্মীরের পরিস্থিতি দিল্লির দরবারে তুলে ধরতে শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ২০ সদস্যের বিরোধী ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধিরা| রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে একটি স্মারক লিপিও জমা দেন তাঁরা| পরে সাংবাদিক সম্মেলনে ওমর সাংবাদিকদের বলেন, কাশ্মীর সমস্যার চরিত্র যে প্রধানতঃ রাজনৈতিক, এটা ৱুঝতে ব্যর্থ কেন্দ্রের সরকার| আর তার ফলে আগে থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠা কাশ্মীরের পরিস্থিতির আরও অবনতি হয়েছে|
তিনি বলেন, আমরা রাষ্ট্রপতিকে আবেদন করলাম যাতে তিনি কেন্দ্রীয় সরকারকে আর বিলম্ব না করে রাজ্যের রাজনৈতিক ইসু্যটির সমাধানে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে সদর্থক ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক আলোচনা প্রক্রিয়া শুরু করতে বোঝানোর উদ্যোগ নেন| ওমরের অভিমত, কেন্দ্র রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি সামলাতে লাগাতার অস্বীকার করে চলেছে| এটা হতাশাজনক| রাজ্যের শান্তি, স্থিতিশীলতার ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে এর মারাত্মক প্রভাব পড়তে পারে|
তিনি আরও বলেন, জম্মু-কাশ্মীরের প্রকৃতপক্ষে কী ঘটে চলেছে, সেই ছবিটা তুলে ধরতে আমরা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পেশ করেছি| এই কাজ শাসক দলের করা উচিত ছিল তা বিরোধী দলকে করতে হল ইতিহাসে এমন নজির আর নেই| তিনি আরও বলেন, গত ২৫ বছরে কাশ্মীরের পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে পাকিস্তানের যথেষ্ট ভূমিকা রয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top