News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক স্বল্পতার প্রতিবাদে কল্যাণপুরে সুকলে তালা কৈলাসহরে ক্ষুব্ধ জনতা শিক্ষা আধিকারীকের দ্বারস্থ
Image

শিক্ষক স্বল্পতার প্রতিবাদে কল্যাণপুরে সুকলে তালা কৈলাসহরে ক্ষুব্ধ জনতা শিক্ষা আধিকারীকের দ্বারস্থ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, কৈলাসহর, ২০ আগষ্ট৷৷ শিক্ষক বদলীর প্রতিবাদে কল্যাণপুর সরঞ্জয় চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়ে school lockedতালা ঝুলাল ছাত্রছাত্রীরা৷ শনিবার দুপুরে একজন শারীর শিক্ষককে বদলি করায় নিদভর তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা৷ দিনভর আন্দোলন চললেও দেখা মিলেনি সুকল পরিদর্শকের৷ দাবি যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে আন্দোলন চলবে বলে হুশিয়ারী দিয়েছে ছাত্রছাত্রীরা৷
এমনিতেই শিক্ষক স্বল্পতায় ভুগছে কল্যাণপুর সরঞ্জয় চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়টি৷ বিষয় শিক্ষক থেকে শারীর সবদিকেই সমস্যার পাহাড়৷ সুকল পরিদর্শক থেকে প্রধান শিক্ষক, এমনকি ব্লক, পঞ্চায়েত, জনপ্রতিনিধি কাউকেই জানিয়ে কাজের কাজ কিছু হয়নি৷ এরই মধ্যে একজন শারীর শিক্ষক দিয়ে চলছে সুকলটি৷ বিষয় শিক্ষক তো নেই বললেই চলে৷ নেই প্রধান শিক্ষক৷ এর মধ্যে শনিবার শিক্ষকের বদলীর নোটিশ আসে৷ এই খবর পেয়েই ছাত্রছাত্রীরা সরব হয়৷ প্রথমে ক্লাস বয়কট করে, তারপর শিক্ষক শিক্ষিকাদের ভেতরে রেখেই তালা ঝুলিয়ে দেয় ছাত্রছাত্রীরা৷ ছাত্র-ছাত্রীদের কাছে সাফাই গেয়ে সুকলের অসুবিধার কথা জানান দায়িত্বপ্রাপ্ত শিক্ষক৷ এদিকে শনিবার দিনভর বিক্ষোভ চললেও এগিয়ে আসেননি বিদ্যালয় শিক্ষা দপ্তরের কর্মকর্তারা৷ দাবী না মানা হলে আরও বৃহত্তরও আন্দোলন সংগঠিত করা হবে বলে হুশিয়ারী দিয়েছে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা৷
সুকলের নানা সমস্যা নিয়ে সরব হয়েছে সুকল পরিচালন কমিটি ও অভিভাবকরা৷ সমস্যা পূরণের জন্য একগুচ্ছ দাবী নিয়ে সুকল পরিচালন কমিটি ও অভিভাবকরা ডেপুটেশন দিলেন ঊনকোটি জেলা শিক্ষা আধিকারীকের কাছে৷ সংবাদে প্রকাশ ডেপাছড়া রাঙ্গাচাঁদ চৌধুরী পাড়া মাধ্যমিক সুকলটি নানা সমস্যায় জর্জরিত৷ নেই প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, আসবাবপত্র, বিদ্যুৎ ও পানীয় জলের সুব্যবস্থা৷ বেশ কয়েকটি পাড়াকে নিয়ে ঐ সুকল৷ বহু পুরনো এই সুকলের নানা সমস্যা বহুবার প্রশাসনের দৃষ্টিতে নেওয়া হয়েছে৷ প্রচন্ড গরমে ছাত্রছাত্রীরা নাজেহাল হচ্ছে বিদ্যুৎ না থাকায়৷ পানীয় জলেরও কোন সুবন্দোবস্ত নেই৷ বসার জন্য প্রয়োজনীয় বেঞ্চও নেই৷ শিক্ষক স্বল্পতা তো রয়েছেই৷ প্রথমে এই সুকলটি প্রাথমিক সুকল হিসেবেই ছিল৷ পরে ধাপে ধাপে তা মাধ্যমিক পর্যন্ত উন্নিত হয়৷ সুকলটি এইসব সমস্যায় জর্জরিত থাকলেও দপ্তরের কোন হেলদোল নেই৷ শেষ পর্যন্ত সুকল পরিচালন কমিটি এবং অভিভাবকরা একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছেন তারা সমস্যাগুলি নিয়ে যাবেন জেলা শিক্ষা আধিকারীকের কাছে৷ সেই মোতাবেক শনিবার ডেপুটেশন দেওয়া হয় জেলা শিক্ষা আধিকারীককে৷ দাবীসনদ তুলে দেওয়া হয়েছে৷ অবিলম্বে সুকলের সমস্যাগুলি নিরসন না করার দাবী জানানো হয়েছে৷ এখন দেখার রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষ এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top