News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে পাঁচ লক্ষ টাকার গাছের লগ উদ্ধার, মুখ পুড়ল দুর্নীগ্রস্ত বনকর্মীদের
Image

কল্যাণপুরে পাঁচ লক্ষ টাকার গাছের লগ উদ্ধার, মুখ পুড়ল দুর্নীগ্রস্ত বনকর্মীদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ আগষ্ট৷৷ বন দপ্তরের সাফল্য৷ ৫ লক্ষ্য টাকার চুরাই কাঠের লগ উদ্ধার কল্যানপুর বনদপ্তর tripuraআওতায় শান্তিনগর উপজাতি গ্রামে৷ উদ্ধার প্রায় ৫০০ এর অধিক বিভিন্ন মূল্যবান গাছের লক৷
গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে কল্যানপুর থানা এলাকার শান্তিনগর গ্রাম থেকে উদ্ধার করা হয় ৫০০ লগ৷ যার মূল্য ৫ লক্ষ্য টাকা৷ নেতৃত্বে ছিলেন খোয়াই এস ডি এফ ও প্রানজিৎ ভৌমিক৷ পদ্মবিল বনদপ্তরের ও তেলিয়ামুড়া বনদপ্তরে কর্মী সহ কল্যানপুর থানার এস আই সহদেব দাস৷ বিশাল পুলিশ বাহিনীর পদক্ষেপে সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে অভিযান৷ উদ্ধারকৃত কাঠ নিয়ে যায় বনদপ্তরের কার্যালয়ে৷ দীর্ঘ প্রায় ৫-৭ বছর ধরে এই ভাবে বেআইনী কাঠের ব্যবসা চলছিল শান্তিনগর গ্রামে৷ কল্যানপুর বনদপ্তরের কর্মীদের কারোরেই আজকের এই অভিযানে দেখা যায়নি৷ এলাকাবাসীরা জানান প্রত্যেক মাসে দু-থেকে তিন বার তারা এসে শান্তিনগর ঘনটাস্থলে চুরাই কাঠের কাযসয়িদের সঙ্গে গোপন কথা বার্তা বলে যান৷ বনদপ্তরকে গ্রামবাসীদের তরফ থেকে জানানো হলেও তারা নজর দেন না৷ অবশেষে খোয়াই ও তেলিয়ামুড়ার আধিকাীরকরা যৌথ অভিযান চালিয়ে সাফল্য আসে৷ চুরাই কাঠ চেরানোর মেশিন পাওয়া যায়নি, তিনটি স্থান থেকে উদ্ধার হয় গাছের লগ৷ তবে এই ধরনের সাফল্যে কল্যানপুর শান্তিনগর গ্রামবাসি খুশি৷ এস ডি এফ ও জানান কল্যানপুর বনদপ্তর ছাড়া সকলেই আজ অভিযানে নেমেছে৷
কল্যানপুর বনদপ্তর অনেক দিন আগে থেকেই তাদের কাছে খবর আছে তারা মাসে মাসে গোপনে যোগাযোগ করেন চুরাই কাঠের মালিকদের সাথে৷ আজকের অভিযানেও কল্যানপুর বনদপ্তরের কর্মীদের দেখা যায়নি৷ অভিযোগ উঠেছে কল্যাণপুর বন দপ্তরের কর্মীরা মাসোহারার ভিত্তিতে কাঠ ব্যবাসায়ীদের মদত দিয়ে যাচ্ছে বেআইনীভাবে কাঠের ব্যবসা করার জন্য৷ স্থানীয়দের অভিমত এদিনের অভিযানে মুখ পুড়েছে দুর্নীতিগ্রস্ত বনকর্মীদের৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top