News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বুথ স্তরে সংগঠনকে শক্ত করতে তৃণমূলের গুচ্ছ কর্মসূচী
Image

রাজ্যে বুথ স্তরে সংগঠনকে শক্ত করতে তৃণমূলের গুচ্ছ কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট৷৷ বুথ স্তরে সংগঠনেক শক্তিশালী ক করা এবং বুথ চলো অভিযান সংঘটিত করার লক্ষ্যে শুক্রবার কেন্দ্রীয় কার্য্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ বুথ স্তরে এজেন্ট নিয়োগ করা, ভোটার তালিকা সংশোধন করা, ব্লক সম্মেলন ও জেলা সম্মেলন প্রভৃতি বিষয় নিয়ে এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷
TMCআগামী ১লা সেপ্ঢেম্বর থেকে গোটা দেশের সাথে রাজ্যেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে৷ রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের প্রায় তিন হাজার দুইশ বুথে একযোগে এই ভোটার তালিকা সংশোধনীর কাজ চলবে৷ ভোটার তালিকা থেকে ভূয়ো ভোটারদের নাম বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল৷ আর এই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার জেকশন গেইট সংলগ্ণ কেন্দ্রীয় কার্য্যালয়ে তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী৷ এদিন বৈঠক প্রসঙ্গে শ্রীচক্রবর্তী জানান, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের উপর সবচেয়ে বেশী গুরুত্ব দেওয়া হচ্ছে৷ এর জন্য খুব শীঘ্রই প্রতিটি বুথে বিএলএ বা বুথ লেবেল এজেন্ট নিয়োগ করা হবে৷ এই ক্ষেত্রে প্রতিটি বুথেই বুই চলো অভিযান করবে দল৷ ভোটার তালিকার কাজ সম্পন্ন হলেই শুরু হবে ব্লক সম্মেলন এবং জেলা সম্মেলন৷ এরপর আগামী ফেব্রুয়ারী বা মার্চে রাজ্য সম্মেলনের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপটি ফুটে উঠবে বলেও জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান রতন চক্রবর্তী৷
এদিকে, তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকার কাজটি ব্লক, মহকুমা এবং জেলা স্তরে নেতাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে৷ এর জন্য ব্লক, মহকুমা এবং জেলাস্তরে একগুচ্ছ নেতা নেত্রীর নামের তালিকা নিয়ে আগামী সপ্তাহে রতন চক্রবর্তী এবং বিধায়ক সুদীপ রায় বর্মন মুকুল রায়ের সাথে কথা বলতে কলকাতা যাচ্ছেন৷ শুক্রবারের বৈঠকে রাজ্যের সবকটি জেলা ও মহকুমা থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top