News Flash

  • Home
  • Uncategorized
  • হোটেল কর্মী নির্যাতন মামলায় পুলিশগ্রেপ্তার করেনি অভিযুক্তদের, ক্ষোভ
Image

হোটেল কর্মী নির্যাতন মামলায় পুলিশগ্রেপ্তার করেনি অভিযুক্তদের, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের মোটর স্ট্যান্ড এলাকায় রাজ হোটেলে রান্নার কাজে নিযুক্ত মহিলা কর্মী স্বপ্ণা দাসকে গায়ে TRIPURA POLICEগরম ডাল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি৷ উপরোন্তু ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রয়াস অব্যাহত রয়েছে৷ মোটা অংকের বিনিময়ে পুলিশ বিষয়টি চেপে যাওয়ার কৌশল নিয়েছে বলে অভিযোগ৷ এদিকে, মিথ্যা মামলা বলেও চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ খোদ রাজধানী আগরতলা শহরে মহিলা কর্মীর উপর এধরনের নির্মম ঘটনার পরও পুলিশের নিস্ক্রিয়তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশের ভূমিকা ঘিরে ক্ষোভে ফঁুসছেন সাধারণ মানুষ৷
উল্লেখ্য, রাজ হোটেলের রান্নার কাজে নিযুক্ত মহিলা কর্মী স্বপ্ণা দাস বাড়িতে যাওয়ার জন্য মালিকের কাছে ছুটি চাওয়ায় তার গায়ে গরম ডাল ঢেলে দেওয়া হয়েছিল৷ ঘটনা আড়াল করার জন্য মহিলাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে রাখা হয়৷ কয়েক ঘন্টা পর অচৈতন্য অবস্থাতেই ঝলসে যাওয়া মহিলাকে তার বোনের বাড়িতে পৌছে দেয় রাজ হোটেলের মালিক৷ পরদিন সকাল বেলা মহিলার জ্ঞান ফিরলে সমস্ত বিষয় তার বোনকে জানায়৷ এরপরই গরম ডালে ঝলসে যাওয়া মহিলাকে পূর্ব মহিলা থানায় আসেন তার বড় বোন৷ পুলিশ মামলা গ্রহণ করলেও তদন্ত বিন্দুমাত্রও এগুয়নি৷ বরং একে মিথ্যা মামলা আখ্যায়িত করার নিরন্তন প্রয়াস অব্যাহত রয়েছে৷ মহিলাদের সুরক্ষার জন্য যেখানে মহিলা থানা গঠন করা হয়েছে, সেক্ষেত্রে মহিলা থানাতেও উপেক্ষিত হচ্ছেন মহিলারা৷ মহিলা কমিশনও নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷ খোদ রাজধানী শহরে এধরনের ঘটনা রাজ্যের অন্যান্য স্থানে পরিস্থিতি যে আরো কতটা অমানবিক তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে৷ এই ঘটনায় জড়িত হোটেল মালিককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top