News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় ভারত-বাংলাদেশ নৌ-প্রোটোকল বিষয়ক বৈঠক আগামী ২১ আগস্ট
Image

ঢাকায় ভারত-বাংলাদেশ নৌ-প্রোটোকল বিষয়ক বৈঠক আগামী ২১ আগস্ট

ঢাকা, ১৮ আগষ্ট৷৷ ঢাকায় আগামী ২১ আগস্ট রবিবার থেকে ভারত-বাংলাদেশ নৌ-প্রোটোকল বিষয়ক বৈঠক শুরু হচ্ছে৷ এ বৈঠক আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে৷ india bangladeshএবারের বৈঠক বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে নৌ-প্রোটোকলের জন্য নির্ধারিত অর্থ বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব রাখা হবে বলে নৌপরিবন মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, নৌ-প্রোটোকল চুক্তির আওতার ব্রক্ষ্মপুত্র নদ ও কুশিয়ারা নদীর নাব্যতা রক্ষার নামে ভারতের কাছে থেকে  বাংলাদেশ বছরে দশ কোটি টাকা নিচ্ছে৷ কিন্তু এখাতের একটি টাকাও খরচ করছে না বিআইডব্লিউটিএ৷ এর ফলে ব্রক্ষ্মপুত্র নদ ও কুশিয়ারা নদী নৌ চলাচলের উপযোগিতা হারাচ্ছে৷ তাই বর্ষা মৌসুমে দু-একটি ভারতীয় জাহাজ চলাচল করতে পারলেও নাব্যতা সংকটের করানে শুস্ক মৌসুমে কোন জাহাজ চলাচল করতে পারছে না৷ এ নদী পথ দুটি সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় গত ২০১৫-১৬ অর্থ বছরে কলকাতালার হলদিয়া বন্দর থেকে মাত্র ১১টি জাহাজ অসমের পান্ডুয়া যায়৷ কিন্তু অসমের করিমগঞ্জ একটি জাহাজ ও যায়নি৷ এ নৌপথ দুটি অচল থাকলে বাংলাদেশের নদী পথ ব্যবহার করেই কম খরচে অসমের পান্ডুয়া ও করিমগঞ্জ বন্দর ব্যবহার করে সেভেন সিস্টার্সে মালামাল পরিবহন করতে পারত  ভারত৷ এ পথ দুটি সচল না থাকায় নৌপথে মালামাল বাংলাদেশের আশুগঞ্জ কন্টেইনার টার্মিনালে ট্রান্স শিপমেন্ট করে সেখান থেকে সড়ক পথে ভারতের ত্রিপুরার আগরতলা মালামাল পরিহনে ব্যয় বেড়ে যাচ্ছে৷ আশুগঞ্জ কন্টেইনার টার্মিনাল ব্যবহার করে ত্রিপুরায় মালামাল নেয়ার জন্য একবার মালমাল আনলোড করে ট্রাক বা লরিতে তুলতে নির্ধারিত হারে অর্থ দিতে হবে৷ আর কাস্টমস, বিআইডব্লিউটিএ ও বাংলাদেশের সড়ক বিভাগকে প্রতি টনে১৯২ টাকা পয়সা দিতে হচ্ছে৷ উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের পহেলা নভেম্বর ২৫ হাজার (বাংলাদেশী) টাকা নির্ধারিত করে বাংলাদেশের নদী পথ ব্যবহার করে মালামাল পরিবহনের জন্য ভারত-বাংলাদেশ নৌ-প্রোটকল চুক্তি স্বাক্ষর হয়৷ পর্যায়ক্রমে তা বেড়ে ২০০৯ সালে ১০ কোটি (বাংলাদেশী) টাকা নির্ধারন হয়৷ এই বৈঠকের ব্যাপারে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের কাছে জানতে চাইলে, তিনি  বলেন নৌ- প্রোটোকলের জন্য ভারত যে অর্থ দেয় তা খুবই সামান্য৷ তাই এবারের বৈঠক ভারতের কাছে নৌ-প্রোটোকলের টাকা বাড়ানোর প্রস্তাব করা হবে বলে তিনি জানান৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top