News Flash

  • Home
  • Uncategorized
  • গুছিয়ে কথা বলাটা শেখা হয়ে ওঠেনি, অনুতপ্ত ট্রাম্প
Image

গুছিয়ে কথা বলাটা শেখা হয়ে ওঠেনি, অনুতপ্ত ট্রাম্প

ওয়াশিংটন, ১৯ আগস্ট (হি.স.): বিতর্কিত মন্তব্যের জন্য সর্বদা সংবাদের শিরোনামে থাকেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে Donald Trumpরিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প| কখনও সন্ত্রাস ইসু্যতে সরাসরি মুসলমানদের নিশানা করেছেন, কখনও বা অভিবাসী রুখতে সীমানা বরাবর দেওয়াল তুলে দেওয়ার কথা বলেছেন তিনি| বেফাঁস মন্তব্যের জন্য অবশেষে দুঃখ প্রকাশ করলেন ট্রাম্প| স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর ক্যারোলিনায় নির্বাচনী প্রচারে অনুশোচনা করে ট্রাম্প বলেছেন, ‘প্রচারে বেরিয়ে অনেক কিছু নিয়েই কথা বলতে হয়| তাই মুখ ফস্কে ভুল কিছু বলে ফেলাটাই স্বাভাবিক| জানি আমার কথায় অনেকেই আঘাত পেয়েছেন| তার জন্য আমি খুবই দুঃখিত| আসল কথা হল সারা জীবন ব্যবসা করেছি| কীভাবে অন্যকে চাকরি দেওয়া যায়, আশপাশের মানুষের জীবন সুন্দরভাবে গড়ে দেওয়া যায় সেই নিয়েই ব্যস্ত থাকতাম| তাই গুছিয়ে কথা বলাটা শেখা হয়ে ওঠেনি| তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত| অপ্রিয় হলেও, আমি কিন্তু সব সময় সত্যি কথাই বলি| আগে কারখানার শ্রমিকদের হয়ে কথা বলতাম, এখন গোটা দেশবাসীর হয়ে কথা বলি|’
তবে নিজেকে অনুতপ্ত বলে ঘোষণা করলেও, প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে এখানেও একহাত নিতে ভোলেননি ট্রাম্প| তাঁর কথায়, ‘হিলারি তো জীবনেও সত্যি কথা বলে না| দিনের পর দিন মিথ্যে কথা বলেই এতদিন রাজনীতিতে টিকে গেল|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top