News Flash

  • Home
  • Uncategorized
  • সুদীপ বর্মনদের বিধায়কপদ থাকবে কি না অধ্যক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ২৯ আগষ্ট
Image

সুদীপ বর্মনদের বিধায়কপদ থাকবে কি না অধ্যক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ২৯ আগষ্ট

TMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগষ্ট৷৷ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ছয় বিধায়কের বিধায়কপদ বহাল থাকবে কি না তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে৷ ২৯ আগষ্ট তাঁদের বিধায়ক পদ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷ বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের৷ সেই মোতাবেক এদিন পাঁচ বিধায়ক সুদীপ রায় বর্মন, আশীষ কুমার সাহা, প্রণজিৎ সিংহ রায়, দিবাচন্দ্র রাঙ্খল, প্রণজিৎ সিংহ রায় এবং বিশ্ববন্ধু সেন অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন৷ অধ্যক্ষ জানিয়েছেন, বিধানসভার সিদ্ধান্তে তাঁদের বিধায়ক পদ গেলে তাঁরা আদালতের দ্বারস্থ হতে পারবেন৷ পরবর্তী সময়ে আদালত বিবেচনা করবে বিধায়ক পদ নিয়ে৷
এদিকে, সুদীপ রায় বর্মন সহ ছয় জনের বিধায়ক পদ খারিজ হয়ে গেলে রাজ্যে তৃণমূল কংগ্রেস জোর ধাক্কা খাবে৷ প্রসঙ্গত, কংগ্রেস ত্যাগ করে বিধায়ক সুদীপ রায় বর্মন সহ ছয়জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ তাঁদের দলত্যাগ করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল৷ তারপর শুরু হয়ে যায় তাঁদের বিধায়ক পদ বহাল থাকবে কি না, এই বিষয়টি নিয়ে৷ বিধানসভা থেকে এই ছয় বিধায়ককে নোটিশ পাঠানো হয়েছিল৷ তাঁরা নোটিশের জবাবও দিয়েছেন৷ সেই মোতাবেক বিধানসভার অধ্যক্ষ তাঁরে বিধায়ক পদ বহাল থাকবে কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top