News Flash

  • Home
  • Uncategorized
  • উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে রাখী বন্ধন
Image

উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে রাখী বন্ধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৌভ্রাতৃত্বের মেলবন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে ১৯০৫ সালে রাখী বন্ধন উৎসবের সূচনা Rakhiকরেছিলেন৷ রবীন্দ্রনাথ ঠাকুরের রাখী বন্ধন উৎসব আজও যথেষ্ট প্রাসঙ্গিক৷ আজ রাজ্যেও রাখী বন্ধন উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ বোন ভাইকে ভ্রাতৃত্বের বন্ধনে চিরকাল আবদ্ধ রাখার অঙ্গিকার নিয়ে হাতে রাখী পরিয়ে দিয়েছে৷ ঠিক তেমনি বিভিন্ন সংগঠনও রাখী বন্ধন উৎসবে সামিল হয়েছে৷
গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিষবাস্প, হানাহানি, মারামারি যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে তা খুবই উদ্বেগজনক৷ রাখীবন্ধন উৎসব এক্ষেত্রেও সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে নতুন বার্তা দেবে বলেই মনে করেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাখী বন্ধন উৎসব পালনের মধ্য দিয়ে কবিকেও যথার্থ সম্মান প্রদর্শন করা নতুন প্রজন্মের এক অন্যতম পথ৷ এই পথকে পাথেয় করে যুব সমাজকে উজ্জিবিত করা সকলেরই দায়িত্ব৷
এদিকে, দক্ষিণ জেলার শান্তিরবাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজারের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের রাখী পরিয়ে দিয়ে সৌভ্রাতৃত্বের আহ্বান জানানো হয়৷ তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী মহল৷ রাজধানী আগরতলা শহরেও প্রজাপিতা ব্রহ্মকুমারীর বহেনরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সৌভ্রাতৃত্বের রাখী পরিয়ে দিয়েছেন৷ আনন্দমার্গের তরফেও রাখী বন্ধন উৎসব যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ আনন্দমার্গের তরফে জাগরণ সম্পাদককেও রাখী পরিয়ে দিয়ে সৌভ্রাতৃত্বের মেলবন্ধনকে আরো মজবুত করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top