News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় রক্তারক্তি কান্ড গুরুতর দু’জন
Image

অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় রক্তারক্তি কান্ড গুরুতর দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ পারিবারিক বিবাদের জেরে এবং অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় দুই প্রতিবেশির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২ জন৷ attackঅহতরা হলেন বাপি শীল এবং হিমাংশু শীল৷ ঘটনাটি ঘটে ফঠিকছরার হরিনাখলা এলাকায়৷ অভিযোগ হিমাংশু শীল দুঃচরিত্র ছিল৷ সে স্থানেই প্রতিবেশি সুভাষ শীলের বাড়িতে যেত৷ অভিযোগ হিমাংশু বাড়ির মহিলাদের উত্তক্ত করত৷ বুধবার রাতে সুভাষ শীলকে মারধর করে বলে অভিযোগ৷ এরপরই সুভাষ শীলের ভাই বাপি তাকে মারধর করে৷ দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় বাপি শীল ও হিমাংশু শীল৷ দুপরিবারের তরফে  লেফুঙ্গা থানায় মামলা দায়ের করা হয়৷ দুজনেই জিবি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ঐ এলাকায় রাজনৈতিক সুড়সুড়ি দেওয়া হচ্ছে৷ পুলিশ পরিস্থিতির উপর নজর রেখে চলেছে বলে খবর মিলেছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top