News Flash

  • Home
  • Uncategorized
  • অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, বিপর‌্যস্ত উত্তরপ্রদেশ
Image

অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, বিপর‌্যস্ত উত্তরপ্রদেশ

লখনউ, ১৯ আগস্ট (হি.স.): অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বিপর‌্যস্ত উত্তর প্রদেশের বিস্তীর্ণ অংশ| ইতিমধ্যে UP MAPজলস্তর বাড়তে শুরু করেছে গঙ্গা ও যমুনা নদীর| জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা| শুক্রবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাহরাইচে প্রায় দুই ডজনেরও বেশি ঘর ধসে গিয়েছে| ঘাঘরা নদীর জলে প্লাবিত হয়েছে গোটা শহর| এলাহাবাদ এবং বারাণসীতে গঙ্গার জল বিপদ সীমার উপর দিয়ে বইছে| নিরাপদ স্থানে চলে যেতে অনুরোধ করা হয়েছে মানুষকে| বারাণসীর শীতলা ঘাটে প্রতিটি সিঁড়ি জলের তলায়|
কায়ামপুর এলাকাতেও বহু ঘর বাড়ি ভেঙে গিয়েছে| বন্যায় ভেঙে পড়েছে একটি প্রাথমিক স্কুলও| ইতিমধ্যে উদ্ধারকার‌্যে নেমে পড়েছে এনডিআরএফ এবং পিএসি কর্মীরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top