News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগরে যুবক নিখোঁজ রহস্যজনক ভাবে
Image

কমলাসাগরে যুবক নিখোঁজ রহস্যজনক ভাবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট৷৷ কোনাবনের চকবস্তা এলাকা থেকে এক যুবক রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছে৷ তার নাম শিবু দাস৷ বাড়ি ঐ এলাকাতেই৷

kidnaprrrrrrrrrrrসংবাদে প্রকাশ, ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন ঐ যুবক৷ বুধবার সকালে সে স্থানীয় ব্যাঙ্কে টাকা তোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়৷ তার বাড়ির লোকজন জানায় টাকা তুলে শিবু বাড়ি আসার কথা ছিল৷ কিন্তু বিকেল পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি৷ তার কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ৷ সন্দেহ হয়ে শিবুর বাড়ির লোকজনের৷ বিষয়টি তারা কমলাসাগর পুলিশ ফাঁড়িতে জানান এবং নিখোঁজ সংক্রান্ত একটি ডায়েরিও করেন৷ পুলিশ শিবুকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়েছেন৷ রাতে খবর লেখা পর্যন্ত শিবুর কোন সন্ধান পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top