News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গ্রেপ্তার স্বামী
Image

স্ত্রীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গ্রেপ্তার স্বামী

বিশেষ প্রতিনিধি, শান্তিবাজার, ১৭ আগষ্ট৷৷ শান্তিরবাজার মহকুমার আর কে গঞ্জের বাসিন্দা কাঞ্চন নাথের সাথে বছর আগে সংগীতার বিবাহ হয়৷ কাঞ্চন নাথ পেশায়
suicide_prevention_final_141143071927বাইখোড়া দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের শিক্ষক৷ সংগীতা শান্তিরবাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম সুকলে শিক্ষকতা করতেন৷ তাদের আট বছরের একটি কন্যা সন্তান ও আছে৷ সংগীতার বাড়ির লোকজনদের অভিযোগ কাঞ্চন নাথ প্রায় সময় টাকার জন্য সংগীতাকে মারধোর করত৷ অত্যচারের সীমা ছাড়িয়ে যাবার পর গতকাল বিকেলে সংগীতা নিজ বাড়ি সামনে রাবার গাছের মধ্যে ফাঁসিতে আত্মহত্যা করেন৷ সংগীতার বাড়ির লোকজন গতকাল না আসার ফলে মৃতদেহটি শান্তিরবাজার জেলা হাসপাতালে এনে রাখা হয়৷ আজ দুপুরে সকলের উপস্থিতিতে মৃতদেহটির ময়নাতদন্ত করা হয়৷ মৃতার শ্বশুরবাড়ির লোকজন পুলিশের অনুপস্থিতিতে মৃতদেহটি গাছ থেকে নামিয়ে ফেলেছে৷ এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ণ জেগে উঠেছে৷ মৃতার পরিবার থেকে আজ শান্তিরবাজার থানার একটি মামলা দায়ের করেন৷ পুলিশ আসামী কাঞ্চন নাথকে গ্রেপ্তার করেন৷ শান্তিরবাজার থানায় মামলার নম্বর ৫৩/১৬৷ মামলা হয় আইপিসি  ৪৯৮এ/৩০২/৩৪ ধারায়৷ এই দিকে অভিযুক্ত আসামী কাঞ্চন নাথ জানান উনার স্ত্রী মানসিক ভাসাম্যহীন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top