News Flash

  • Home
  • Uncategorized
  • তিন ম্যাচের টেস্টসিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হল অস্ট্রেলিয়া
Image

তিন ম্যাচের টেস্টসিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হল অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কা-৩৫৫ ও ৩৪৭-৮ডিক্লে.
অস্ট্রেলিয়া-৩৭৯ ও ১৬০ (৪৪.১)
ম্যাচ ও সিরিজ সেরা রঙ্গনা হেরাথ
কলম্বো, ১৭ আগস্ট (হি.স.) : তৃতীয় টেস্টেও শ্রীলঙ্কার কাছে হেরে গেল অস্ট্রেলিয়া| সেই সঙ্গে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি হোয়াইটওয়াশ করল সাত নম্বরে থাকা শ্রীলঙ্কা| কলম্বোয় তিন ম্যােচর টেস্ট সিরিজের শেষেটিতেও ১৬৩ রানে হেের যায় সফরকারী দলটি| পুরো সিরিজে ২৮টি উইকেট তুলে নিয়ে তৃতীয় টেস্টের পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও পেলেন বোলার রঙ্গনা হেরাথ|
ম্যাচের শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ৩২৪ রানের টার্গেট দাঁড়ায়| পুরো সিরিজে দুর্দান্ত খেলা স্পিনার রঙ্গনা হেরাথের ঘূর্ণি বিষে দিশেহারা হয়ে পড়ে সফরকারী ব্যাটসম্যানরা| বাঁহাতি এই বোলার একে একে তুলে নেন সাতটি উইকেট| আর ততক্ষণে সব উইকেট হারিয়ে ১৬০ রানে আত্মসমর্পণ করে স্টিভেন স্মিথ বাহিনী|
Australia cricketতবে অজিদের দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়েছিল| প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শন মার্শকে নিয়ে ভালো কিছু করার ইঙ্গিত দেন আগের দুই ম্যাচে বাজে পারর্ফম করা ডেভিড ওয়ার্নার| উদ্বোধণী জুটিতে তারা ৭৭ রান তুললে মনে হয় জয়ের জন্যই খেলছে | তবে দুই ওপেনারকে দিলরুয়ান পেরেরা তুলে নেওয়ার পরই খেই হারিয়ে ফেলে অজিরা| ওয়ার্নার করে দলীয় সর্বোচ্চ ৬৮ রান| এরপর শুধুই হেরাথ গল্প| তার ঘূর্ণিতে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়ে পড়ে অন্যরা|
এর আগে লঙ্কানরা আট উইকেট হারিয়ে ৩৪৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে| চতুর্থ দিনে ৩১২ রানে শেষ করা স্বাগতিকরা শেষ দিনে কোন উইকেট না হারিয়ে আরও ৩৫ রান যোগ করে| ৪৪ রানে আগের দিন শেষ করা ধনাঞ্জয়া ডি সিলভা শেষ পর‌্যন্ত ৬৫ রান করে অপরাজিত থাকেন| দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের হেয় চতুর্থ দিনে কৌশল সিলভা সেঞ্চুরির দেখা পেয়েছিলেন|
এ ম্যাচে মোট ১৩ উইকেটের পাশাপাশি পুরো সিরিজে রঙ্গনা হেরাথ ২৮টি উইকেট তুলে নিয়েছেন| ফলে ম্যাচ সেরার সঙ্গে সিরিজ সেরার পুরস্কারও তার হাতে ওঠে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top