News Flash

  • Home
  • Uncategorized
  • ছুটি চাওয়ায় মহিলা কর্মীর গায়ে গরম ডাল ঢেলে বর্বরোচিত নির্যাতন হোটেল মালিকের
Image

ছুটি চাওয়ায় মহিলা কর্মীর গায়ে গরম ডাল ঢেলে বর্বরোচিত নির্যাতন হোটেল মালিকের

RAPE VICTIMSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট৷৷ রাজধানী আগরতলা শহরের পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় একটি হোটেলর মহিলা কর্মীকে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার অনুমতি চাওয়ায় হোটেল মালিক ও তার স্ত্রী ওই মহিলা হোটেল কর্মীর গায়ে গরম ডাল ঢেলে দিয়েছে৷ ঘটনা ধামাচাপা দিয়ে ঘুম পাড়ানোর ইনজেকশন পুশ করে অসুস্থ বলে জানিয়ে মহিলাকে সুভাষনগরস্থিত তার বোনের বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসেন হোটেল মালিক৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, মোটরস্ট্যান্ড এলাকায় রাজ হোটেলের কর্মী স্বপ্ণা দাস৷ বাড়ি সুভাষ নগর এলাকায়৷ মহিলা তার বোনের বাড়িতে থাকত৷ গত একবছর ধরে ঐ হোটেলে কাজ করছেন তিনি৷ ওই মহিলা হোটের কর্মী মঙ্গলবার সকালে মনসা পুজা উপলক্ষে ছুটি নিয়ে বাড়িতে যাবার জন্য হোটেল মালিক সুধাংশু দত্তের কাছে অনুমতি চেয়েছিলেন৷ কিন্তু, তাকে ছুটি দিতে রাজী হয়নি হোটেল মালিক৷ এনিয়ে সামান্য বাকবিতন্ডা হয়৷ এরই জেরে হোটেল মালিক পাষন্ড সুধাংশু দত্ত ও তার স্ত্রী মিলে মহিলা হোটেল কর্মী স্বপ্ণা দাসের গায়ে গরম ডাল ঢেলে দেয়৷ তাতে তার শরীরের পেছনের অংশ ঝলসে যায়৷ যন্ত্রণায় ছটফট করছিল ওই মহিলা হোটেল কর্মী৷ অবস্থা বেগতিক দেখে হোটেল মালিক মহিলাকে ঘুমের ইনজেকশন পুশ করে অচৈতন্য করে কিছুক্ষণ ঘুম পারিয়ে রাখে৷ তারপর মহিলাকে অচৈতন্য অবস্থাতেই সুভাষনগরস্থিত তার বোনের বাড়িতে নিয়ে যায়৷ মহিলা অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়ে বড় বোনের বাড়িতে তাকে দিয়ে যায়৷ প্রায় চবিবশ ঘন্টা পর বুধবার সকালে ওই মহিলা হোটেল কর্মীর ঘুম ভাঙ্গে৷ ঘুম থেকে উঠেই যন্ত্রণায় ছটফট করতে থাকা মহিলা তার বড় বোন পারমিতা দাসকে ঘটনা জানায়৷ এরপরই বিষয়টি পূর্ব মহিলা থানার পুলিশকে জানানো হয়৷ মহিলা পুলিশ স্বপ্ণা দাসকে চিকিৎসার জন্য জি বি হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে মহিলা জি বি হাসপাতালে ভর্তি৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ যদিও খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্ত হোটেল মালিক সুধাংশু দত্ত ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেনি৷
রাজধানী আগরতলা শহরের একাংশ হোটেলে যৌন ব্যভিচার সহ নানা অসামাজিক কার্যকলাপ প্রতিনিয়তই ঘটে চলেছে৷ হোটেলগুলিতে পুলিশ নিয়মিত নজরদারী রাখার কথা থাকলেও কার্যত এসব কিছুই করা হচ্ছে না৷ অভিযোগ থানা পুলিশ হোটেলগুলি থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করে চলেছে৷ সে কারণেই হোটেলগুলিতে নজরদারী রাখা হচ্ছে না৷ সেই সুযোগকে কাজে লাগিয়েই যোন ব্যভিচার সহ নানা অসামাজিক কার্যকলাপ সংগঠিত করা হচ্ছে৷ গোটা দেশেই আইএস’র কার্যকলাপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যখন রীতিমতো উদ্বিগ্ণ তখনও সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে হোটেল রেস্তোরায় পুলিশের নজরদারী নেই বললেই চলে৷ এই সুযোগকে কাজে লাগিয়ে যেকোন সময় বড় ধরনের অঘটন ঘটালে অবাক হওয়ার কিছুই থাকবে না৷
এদিকে, মহিলা কর্মীকে ছুটি চাওয়ার দায়ে গায়ে গরম ডাল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এব্যাপারে আগরতলা পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ অবশ্য এখনো পর্যন্ত হোটেল মালিককে গ্রেপ্তার করতে পারেনি৷ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে হোটেল মালিককে গ্রেপ্তারের দাবিতে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করেছে বিজেপি’র নারী সংগঠন মহিলা মোর্চা৷ নারী নেত্রী কল্যাণী রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল পূর্ব মহিলা থানায় ডেপুটেশনে মিলিত হয়ে হোটেল মালিককে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top