News Flash

  • Home
  • Uncategorized
  • সেন্সরশিপের ক্ষমতা আর থাকবে না সেন্সর বোর্ডের হাতে
Image

সেন্সরশিপের ক্ষমতা আর থাকবে না সেন্সর বোর্ডের হাতে

নয়াদিল্লি, ১৬ অগাস্ট (হি.স.) : সেন্সর বোর্ডে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন| কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি সূত্রের দাবি এবার সেন্সর বোর্ডের হাত থেকে ‘কাঁচি’ চালানোর ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে| ছবির সেন্সরশিপের ক্ষমতা আর থাকবে না বোর্ডের হাতে| তারা শুধু ফিল্মকে সার্টিফিকেট দিতে পারবে| সেই নিয়ে কাজ চলছে|
Censor-Boardতথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, সিনেমাটোগ্রাফি অ্যাক্ট অ্যান্ড বিলে বিশাল পরিবর্তন আনতে চলেছে তারা| পার্লামেন্টের শীতকালিন অধিবেশনে বিলটি পেশ করা হবে| আরও জানা গেছে, সেই বিলে সার্টিফিকেশন প্রক্রিয়ারও বদল করা হয়েছে| সেখানে দুটি কমিটি যোগ করা হয়েছে| একটি কমিটি ফিল্মের রিভিউ করবে, অন্যটি পর‌্যবেক্ষণ করবে|
কমিটির সদস্যরা নির্বাচিত হবেন তিনটি ক্ষেত্র থেকে| জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও মনোবিজ্ঞান| ফিল্মের সার্টিফিকেটের ক্ষেত্রেও আসছে পরিবর্তন| প্রতিদিন দুটির বেশি ছবি পর‌্যবেক্ষণ কমিটিতে যাবে না| তত্কাল ক্যাটেগরিও এর আওতায় পড়বে| তবে তাড়াতাড়ি ক্লিয়ারেন্স চাইলে প্রযোজককে অতিরিক্ত টাকা দিতে হবে| সেই টাকা লেবার মিনস্ট্রিতে যাবে| ফিল্ম মেকিং ও এর সঙ্গে যুক্ত কর্মীদের উন্নয়ের কাজে লাগানো হবে সেই টাকা| ধূমপান সম্পর্কেও একটি সচেতনা দেওয়ার কথা বলা হবে| ফিল্মের যেই সিনেম ধূমপান দেখানো হবে, সেখানে তো সচেতনতা মেসেজ থাকবেই| সেই সঙ্গে ছবি শুরুর আগেও সচেতনতা মেসেজ দেখাতে হবে|
সম্প্রতি উড়তা পঞ্জাব নিয়ে পহেলাজ নিহলানি যা পদক্ষেপ নিয়েছিলেন আর তাঁর বিরোধিতায় বলিউড যেভাবে সরব হয়েছিল, তারপরেই বোর্ডে পরিবর্তন আনার কথা ভাবা হয়| বম্বে হাইকোর্ট তখন রায় দিয়েছিল বা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবিতে ছাড়পত্র দিতে পারে মাত্র| সেন্সর করার অধিকার তার নেই|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top